তাকাসিন্দা স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের নির্বাচিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। সফরকারীরা টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইনজুরির কারণে টেস্টে খেলতে না পারলেও প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
মূলত হাঁটুর চোটের কারণে তামিমের টেস্ট খেলা হয়নি। তবে ওয়ানডে অধিনায়ক তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই খেলবেন।
আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনটি ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে তামিমের দল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ: আকরাম, রায়ান বার্ল, সিকান্দার রাজা, চামু চিবাবা, টেন্ডাই চিসোরো, চিভাঙ্গা, কামুনহুকামওয়ে, ওয়েসলে মাধেভেরে, মারুমা, মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, মুতুম্বামি, ভিক্টর নিয়াউচি ও ডিওন মায়ার্স।









