টি-টোয়েন্টি খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন শুভাগত

খুলনা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৬, ১৭:০৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ১৭:০৭

টেস্ট, ওয়ানডে খেললেও এখনও টি-টোয়েন্টি অভিষেক হয়নি শুভাগত’র।জিম্বাবুয়ের বিপক্ষে ডাক পেয়েছেন এখনও টি-টোয়েন্টি না খেলা অলরাউন্ডার শুভাগত হোম। মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জানালেন টি-টোয়েন্টি ম্যাচ খেলতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি টি-টোয়েন্টি খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ স্ট্রোক খেলতে বেশি ভালোবাসি।’
একাদশে সুযোগ পেলে দলে নিজের ভূমিকা কী হবে এমন প্রশ্নের উত্তরে শুভাগত বলেন,  ‘যেহেতু আমি অলরাউন্ডার তাই আমি ব্যাটিং, বোলিং উভয় দিকেই প্রাধান্য দেবো। টিমের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে দরকার সেখানেই ব্যাটিং করবো।’
বিপিএলে এবারে উপরের দিকেই ব্যাটিং করেছেন শুভাগত। জিম্বাবুয়ে সিরিজে ভূমিকাটা কেমন হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উপরের দিকে ব্যাটিং করার ফলে চিন্তা-ভাবনা করার একটা সুযোগ থাকে। বড় স্কোর করার দিকেও অগ্রসর হওয়ার সুযোগ থাকে। তবে এখানে টিম ম্যানেজমেন্ট সুযোগ দিলে চেষ্টা করবো।’
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ‍সুযোগ এই জিম্বাবুয়ে সিরিজ। সেই সিরিজকে কিভাবে দেখছেন শুভাগত? উত্তরে তিনি বলেন,  ‘অবশ্যই এটা ভালো একটা সুযোগ। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতিও হয়ে যাবে। যা আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে। আর আমার নিজের জন্যও এটা ভালো একটা সুযোগ। এই সিরিজে ব্যাটিং-বোলিংয়ে ভালো করার মাধ্যমে দুটি টুর্নামেন্টেই জায়গা করে নিতে চেষ্টা করবো।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম