অবশেষে জিম্বাবুয়ে যাচ্ছেন রুবেল-শামীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২১, ০০:০৩আপডেট : ১৫ জুলাই ২০২১, ০০:০৩

সব শঙ্কা দূর করে অবশেষে জিম্বাবুয়ে যাচ্ছেন রুবেল হোসেন ও শামীম হোসেন। ভিসা জটিলতায় নির্ধারিত সময়ে যেতে পারেননি সীমিত ওভারের ক্রিকেটের দুই ক্রিকেটার। বৃহস্পতিবার ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হারারের উদ্দেশে যাত্রা করবেন তারা। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

টেস্ট মিশন শেষ হওয়ার আগেই ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের ৮ ক্রিকেটার পৌঁছে গেছেন জিম্বাবুয়েতে। সৌম্য সরকার, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান ও আমিনুল ইসলাম বিপ্লবদের সঙ্গেই যাওয়ার কথা ছিল তদের। কিন্তু সেটি আর হয়নি। কিছুটা দেরি হওয়াতে রুবেলের প্রথম ওয়ানডেতে মাঠে নামা নিয়ে সংশয় থাকলেও শামীমের কোনও সমস্য নেই। প্রথমবার টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া শামীমের সিরিজ শুরু হতে এখনও বেশ দেরি!

দেশ ছাড়ার আগে পেসার রুবেল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজই (বুধবার) ভিসা হাতে পেয়েছি। বৃহস্পতিবার ভোরের ফ্লাইটে হারারের উদ্দেশে যাত্রা করছি। কিছুটা বিলম্বে যাচ্ছি, অল্প সময়ের মধ্যে আমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আসলে কিছুতো করার নেই।’

আগামী ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সীমিত ওভারের সব ম্যাচও হবে হারারেতে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম