দেখে নিন বাংলাদেশের একাদশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৩:২৫আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৩:৪১

আজ (শুক্রবার) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে সফরকারীরা। ব্যক্তিগত কারণে মুশফিকুর রহিম খেলতে পারবেন না গোটা সিরিজে, আর চোটের কারণে প্রথম ওয়ানডের একাদশে নেই মোস্তাফিজুর রহমান।

প্রস্তুতি ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেন করেছিলেন নাঈম শেখ। তবে মূল লড়াইয়ের একাদশে জায়গা হয়নি তরুণ ব্যাটসম্যানের। লিটন দাসই থাকছেন তামিমের ওপেনিং সঙ্গী। ওয়ান ডাউনে সাকিব আল হাসান। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আরও রয়েছেন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুউল্লাহ ও আফিফ হোসেন।

তাদের সঙ্গে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে লম্বা ব্যাটিং লাইনআপ। পেস বোলিং আক্রমণে দুজন- তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদেশ আছেন দুই নতুন মুখ। ওয়ানডে অভিষেক হয়েছে দুই টপ অর্ডার ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি ও ডিয়ন মায়ার্সের। তবে একাদশ নেই সিকান্দার রাজা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, টিমাইসেন মারুমা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, লুক জংউই, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম