জিম্বাবুয়েকে চেপে ধরার চেষ্টায় পেসাররা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২১, ১৮:৫৭আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৮:৫৯

২৭৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাংলাদেশের বোলিংটাও হয়েছে প্রত্যাশা মতো। তিন পেসারের কল্যাণে সাজঘরে ফিরে গেছেন তিন ব্যাটসম্যান। প্রথম ওয়ানডেতে ২৭৭ রানের লক্ষ্যে জিম্বাবুয়ের স্কোর ১২.১ ওভার শেষে ৩ উইকেটে ৬৩ রান। ক্রিজে আছেন টেলর (২০) ও চাকাভা (১২)।

ভালো লেংথের বলে শুরুতে বেশ বেগ পেতে হয় স্বাগতিকদের। তাতে আসে সফলতাও। অভিষেকেই ডাক মেরে ফিরেছেন মারুমানি। সাইফউদ্দিনের ভালো লেংথের বল কাট করতে গিয়েছিলেন। বল ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। পঞ্চম ওভারে উইকেট উৎসবে যোগ দেন পেসার তাসকিন আহমেদও। তার বলে মিডল স্টাম্প উপড়ে যায় ৯ রানে ব্যাট করতে থাকা ওপেনার মেধেভেরের।

ডিয়োন মায়ার্স অবশ্য অধিনায়ক টেলরকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগী ছিলেন। কিন্তু যে শটে আউট হলেন, সেটাকে দুর্ভাগ্য বলতেই হবে। শরিফুলের বল পুল করতে গিয়ে টপ এজ হয়ে ধরা পড়েন মোসাদ্দেকের হাতে। ২৪ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করেছিলেন অভিষিক্ত মায়ার্স।  

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও বলার মতো ছিল না বাংলাদেশের। টপ অর্ডারের ব্যর্থতায় লিটন দাস নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে সময়োপযোগী এক ইনিংস খেলেছেন। ‘প্রিয়’ প্রতিপক্ষ জিম্বাবুয়েকে সামনে পেয়ে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। আর তার সেই ইনিংসটাতেই বাংলাদেশ পায় লড়াই করার মতো পুঁজি। হারারের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান করে বাংলাদেশ। তামিম ইকবাল-সাকিব আল হাসানদের ব্যর্থতার ভিড়ে একপ্রান্ত আগলে রেখে লিটন খেলেছেন ১০২ রানের ঝলমলে ইনিংস। শেষ দিকে আফিফ হোসেনের (৩৫ বলে ৪৫) ঝড় ও মেহেদী হাসান মিরাজের (২৫ বলে ২৬) কার্যকরী ব্যাটিংয়ের আগে মাহমুদউল্লাহর (৫২ বলে ৩৩) লড়াকু ব্যাটিং-ই বাংলাদেশের ইনিংসের হাইলাইটস।

অথচ শুরুটা দেখলে যে কেউই বলবে- এই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে অসাধারণভাবেই। শুরুতে রানের খাতা খোলার আগেই আউট হন তামিম। দলীয় স্কোরে কোনও রান যোগ হওয়ার আগেই প্যাভিলিয়নে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।

তামিম ইকবাল দ্রুত আউট হওয়ার পর স্বভাবসুলভ ব্যাটিংয়ে সূচনা করেছিলেন সাকিব। তবে পরিস্থিতির দাবি না মিটিয়ে একটু যেন বেশিই আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিলেন। আর সেটাই কাল হয় তার! ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। এর পর হতাশ করেন মিঠুন-মোসাদ্দেকও। ১৯ বলে ৪ বাউন্ডারিতে ১৯ রান করে সাজঘরে ফিরে গেছেন মিঠুন। খানিক পর অবস্থা আরও খারাপ হয় মোসাদ্দেক হোসেনর বিদায়ে। রিচার্ড এনগারাভা শিকার হয়ে মাত্র ৫ রানে ফিরে যান মোসাদ্দেক।

টপ অর্ডারের ব্যর্থতায় অভিজ্ঞ মাহমুদউল্লাহ দাঁড়িয়ে গিয়েছিলেন। একটু একটু করে ইনিংসের ভিত গড়ে আশা জাগাচ্ছিলেন। এমনকি ক্রিজে সেটও হয়ে গিয়েছিলেন। তবে বেশিদূর যেতে পারেননি। তার প্রতিরোধ ভেঙে উৎসব করেছে জিম্বাবুয়ে। মাহমুদউল্লাহ ৩৩ রানে আউট হয়েছেন। তার বিদায়েই ভাঙে লিটনের সঙ্গে ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।

তবে অপরপ্রান্ত আগলে সেঞ্চুরি ঠিকই তুলে নেন লিটন। সব মিলিয়ে ১১০ বলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান এই ব্যাটসম্যান। রিচার্ড এনগারাভার বলে আউট হওয়ার আগে ১১৪ বলে করেন ১০২ রান।

ততক্ষণে অবশ্য আফিফের সঙ্গে ৪০ রানে জুটি গড়েন তিনি। এই জুটি ভাঙলে আফিফ ও মিরাজ ৪২ বলে তুলেন ৫৮ রান। আফিফ, মিরাজ দ্রুত ফিরলেও স্কোরবোর্ড সমৃদ্ধ করে দিয়েছেন। শেষ দিকে সাউফউদ্দিন ৮ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ছিলেন শরিফুল (০)।

জিম্বাবুয়ের হয়ে ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন লুক জঙউই। দুটি করে নিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা। একটি নিয়েছেন টেন্ডাই চাতারা।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম