যেখানে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২১, ১৯:৩০আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৯:৩০

শ্রীলঙ্কা সিরিজেই সুযোগ ছিল মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু তিন ম্যাচে নিতে পেরেছিলেন দুই উইকেট। মার্চে অনুষ্ঠিত ওই সিরিজেই মাশরাফিকে ছুঁয়েছিলেন সাকিব আল হাসান। শুক্রবার ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে অবশেষে মাশরাফিকেও ছাড়িয়ে গেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ওয়ানডের সর্বোচ্চ ২৭০ উইকেট এখন সাকিবের।

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘদিন ধরেই দেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। গত বছর জিম্বাবুয়ে সিরিজের পর থেকে ওয়ানডে দলের বাইরে থাকা মাশরাফির উইকেট সংখ্যা ছিল ২৬৯। সাকিব এবার তাকে ছাড়িয়ে গেলেন।

সাকিবকে বাউন্ডারি মেরেই ইনিংসের গোরাপত্তন করেছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক টেলর। এক ওভার পর আবারও সাকিবের বোলিংয়ে দুই বাউন্ডারি মারেন। তবে দ্বিতীয় স্পেলে ফিরে সাকিব প্রতিশোধ নেন। তার ঘূর্ণিতে ফাইন লেগে ক্যাচ নিয়ে টেলরকে ফেরান তাসকিন। এই উইকেটেই মাশরাফিকে ছাড়িয়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। 

২১৩ ম্যাচে সাকিবের উইকেট এখন ২৭০। ক্যারিয়ারে দুইবার নিয়েছেন ৫ উইকেট। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে এমন কৃতিত্ব আছে তার। সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ২৯ রানে ৫ উইকেট তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

ঘরের মাঠে সবচেয়ে সফল সাকিব ১০৫ ম্যাচে শিকার করেছেন ১৫৮ উইকেট। দেশের বাইরে ৬৮ ম্যাচ খেলে সাকিবের শিকার ৬৭ উইকেট। অন্যদিকে নিরপেক্ষ ভেন্যুতে ৩৯টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের উইকেট ৪৪টি।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ২০৭ উইকেটের মালিক জাতীয় দলের সাবেক স্পিনার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। বাংলাদেশি বোলারদের মধ্যে আর কারোরই নেই ২০০ উইকেট। রুবেল হোসেন ১২৯ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। পাঁচ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। মাত্র ৬৭ ম্যাচে বাঁহাতি পেসারের উইকেট সংখ্যা ১২৪।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম