আইসিসির নতুন তিন সদস্য কারা জেনে নিন

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২১, ১৩:৩০আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৩:৩০

ক্রিকেটের বিশ্বায়ন থেমে নেই। সেই বিশ্বায়নে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এবার আইসিসির নতুন সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ড। সংস্থাটির ৭৮তম বার্ষিক সাধারণ সভাতেই সদস্য হিসেবে তাদের বেছে নেওয়া হয়। 

এর ফলে মঙ্গোলিয়া ও তাজিকিস্তান যথাক্রমে ২২ ও ২৩তম সদস্য হিসেবে এশিয়া অঞ্চল থেকে অন্তর্ভুক্ত হয়েছে। আর ইউরোপীয় অঞ্চল থেকে ৩৫তম সদস্য হিসেবে বিবেচিত হয়েছে সুইজারল্যান্ড। তিন দেশের অন্তর্ভুক্তির ফলে আইসিসির সদস্য সংখ্যা দাঁড়ালো ১০৬-এ। তার মাঝে সহযোগী সদস্যই ৯৪টি! 

নতুন সদস্যগুলোর মাঝে মঙ্গোলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। সেখানে আনুষ্ঠানিকভাবে খেলাটি ন্যাশনাল ইয়ুথ গেমসে গৃহীত হয় ২০১৯ সালে। পাশাপাশি ২০২১ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ইয়ুথ গ্রিন গেমসেও অন্যতম ইভেন্ট হিসেবে ক্রিকেটকে বেছে নেওয়া হয়েছে।
    
অপর দিকে ক্রিকেট সুইজারল্যান্ড অ্যাসোসিয়েশন হিসেবে গড়ে উঠে ২০১৪ সালে। তাদের বর্তমানে তৎপর ক্লাবের সংখ্যা ৩৩টি। ঘরোয়া টুর্নামেন্ট আছে তিনটি। পাশাপাশি সেন্ট্রাল ইউরোপিয়ান টুর্নামেন্টেও তারা নিয়মিত অংশ নিয়ে থাকে।

তাজিকিস্তিান ক্রিকেট ফেডারেশন আবার আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে ২০১১ সালে। সেখানে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় ও অলিম্পিকির কমিটির জোরালো সমর্থন ছিল। তাতেই জুনিয়র ক্রিকেট ও নারীদের সমন্বয়ে তাদের অবকাঠামো গড়ে উঠেছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম