ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরবেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৯:২৩আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৯:২৫

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট নিয়ে খেললেও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তামিম ইকবাল। মঙ্গলবার ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরে আসবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র।

দেশে ফিরে হাঁটুর চোট থেকে সেরে উঠতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৮ থেকে ১০ সপ্তাহের জন্য বিশ্রামে যেতে হবে তামিমকে। এই চোটে নিশ্চিতভাবেই বলা যায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন ওয়ানডে অধিনায়ক। যদিও এ ব্যাপারে বিসিবি থেকে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

মূলত জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই অস্ট্রেলিয়া দল আগামী ২৯ জুলাই বাংলাদেশ সফরে আসবে। এই সময়ের মধ্যে তামিমের চোটের অবস্থা ভালো হওয়ার কোন সুযোগ নেই। সবমিলিয়ে তাই তামিমের খেলার সম্ভাবনা কমই!

তামিম ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরে এলেও থেকে যাবেন রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন। অস্ট্রেলিয়া সিরিজের আগে জৈব সুরক্ষা বলয়ের চিন্তা থেকেই মূলত তাদের দলের সঙ্গে রেখে দিচ্ছে বিসিবি। তবে তামিমের সঙ্গে দেশে ফিরে আসবেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম