জিম্বাবুয়ের সাবধানী শুরুতে সাকিবের আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৪:১৮আপডেট : ২০ জুলাই ২০২১, ১৪:২০

দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ভালো বোলিংয়ে সূচনা করলেও উইকেট তুলতে পারেননি। নবম ওভারে বোলিং করতে এসে সেই ব্রেক থ্রুটা এনে দিয়েছেন সাকিব আল হাসান। তৃতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৩৭ রান।

পঞ্চম ওভারে ভাগ্য সুপ্রসন্ন ছিল ওপেনার মারুমানির। তাসকিনের শর্ট বল টপ এজ হয়ে বাতাসে ভাসলেও সেটি থার্ডম্যান দিয়ে হয়ে গেছে ছক্কা!

বাংলাদেশ এরই মধ্যে সিরিজটি ২-০ তে নিশ্চিত করে ফেললেও তৃতীয় ওয়ানডেটি মাহমুদউল্লাহর জন্য মাইলফলকের ম্যাচ। দুইশোতম আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নেমেছেন তিনি। বোলিংও করতে আসেন অষ্টম ওভারে। তার পরের ওভারেই আঘাত হানেন সাকিব। সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউতে ফেরেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (৮)। ক্রিজে আছেন রেজিস চাকাভা (২৮) ও ব্রেন্ডন টেলর (১)। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান

জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, রেগিস চাকাভা (উইকেটকিপার), ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, লুক জংউই, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, রায়ার বার্ল ও ডোনাল্ড তিরিপানো।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের