বাংলাদেশের বাজে বোলিংয়ে জিম্বাবুয়ের ২৯৮ রান  

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০২১, ১৭:১৬আপডেট : ২০ জুলাই ২০২১, ১৭:২৬

শেষের বোলিং ব্যর্থতায় বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হলো বাংলাদেশকে। হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৯৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে জিম্বাবুয়ে। সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ২৯৮ রান।

অথচ প্রতিরোধ গড়ে খেলা চাকাভাকে দলীয় ১৭২ রানে (৩৫তম ওভার) ফিরিয়ে রাশ টেনে ধরার সুযোগও ছিল বাংলাদেশের। সেই রাশ ধীরে ধীরে আলগা হয়ে যেতে থাকে বাংলাদেশের বাজে বোলিংয়ে। যার সুযোগটা কাজে লাগান সিকান্দার রাজা ও রায়ান বার্ল। দুজনের ঝড়ো গতির ব্যাটিংয়ে সমৃদ্ধ হয়েছে জিম্বাবুয়ের স্কোরবোর্ড। ৮০ বলে করা ১১২ রানের এই জুটি ভাঙে রাজার বিদায়ে। ৫৪ বলে ৫৭ রানে ফিরেছেন রাজা। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১ একটি ছয়। মোস্তাফিজের বলে তার ক্যাচ নেন মোসাদ্দেক।

সবচেয়ে বেশি ব্যয়বহুল সাইফউদ্দিন ৪৯তম ওভারে তিনটি উইকেট নিলেও ততক্ষণে ফুলেফেঁপে উঠেছে স্বাগতিকদের স্কোরবোর্ড। তাতে অবশ্য ৩০০ আটকানো গেছে। ফিরিয়েছেন ৪৩ বলে ৫৯ রান করা বার্লকেও। আগ্রাসী এই ব্যাটসম্যানের ইনিংসে ছিল ৪টি চার ও ৪ ছয়। শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।  

অথচ শুরুতে স্থায়ী সঙ্গী না পেয়ে একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিতে থাকেন ওপেনার রেজিস চাকাভাই। তিনটি ভালো জুটি গড়েন। মারুমানির সঙ্গে ৩৬, টেলরের সঙ্গে ৪২ ও মায়ার্সের সঙ্গে ৭১ রানের জুটিই ভালো সংগ্রহের ভিত এনে দেয় জিম্বাবুয়েকে।

শুরুটা যদিও খুব সাবধানী ছিল জিম্বাবুয়ের। টস জিতে শুরুতে বোলিং নিলেও বাংলাদেশের দুই পেসার উইকেট ফেলতে পারেননি। বরং নবম ওভারে বোলিং করতে এসে ব্রেক থ্রুটা এনে দিয়েছেন সাকিব আল হাসান। সুইপ করতে গিয়ে এলবিডাব্লিউতে ফেরেন ওপেনার তাদিওয়ানাশে মারুমানি (৮)।

প্রথম উইকেট পতনের পর সম্ভাবনাময় দেখাচ্ছিল টেলর ও চাকাভা জুটি। শুরুর অস্বস্তি কাটিয়ে উঠে তারা। হয়তো আরও ভয়ানক হয়ে ওঠতে পারতো এই জুটি, তার আগেই ১৮তম ওভারে এই জুটি ভেঙেছেন দুইশোতম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহ। ফেরান ২৮ রান করা টেলরকে।

জিম্বাবুয়ে অধিনায়ক ফিরলেও এক প্রান্ত আগলে খেলতে থাকেন রেজিস চাকাভা। ডিয়োন মায়ার্সকে নিয়ে গড়েন ৭১ রানের জুটি। পরে এই প্রতিরোধ ভেঙে আবারও স্বস্তি ফিরিয়েছিলেন মাহমুদউল্লাহই। ৩৪ রান করা মায়ার্স ফিরে যান বোল্ড হয়ে।

এই জুটি ভাঙায় কাজও হয় অবশ্য। পরের ওভারেই দুই ম্যাচ পর খেলতে নামা মোস্তাফিজ ফেরান ওয়েসলে মেধেভেরেকে। কাটার মাস্টারের স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ক্যাচ উঠিয়ে দেন তিনি। দ্রুত দুই উইকেট পড়ে গেলে গুঁড়িয়ে যায় চাকাভার প্রতিরোধও। ক্যারিয়ার সেরা ৮৪ রান করা এই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন তাসকিন। তাতে ছিল ৭টি চার ও একটি ছয়। 

৮ ওভারে সবচেয়ে বেশি ব্যয়বহুল সাইফউদ্দিন ৮৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ৯.৩ ওভারে ৫৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুইশোতম ওয়ানডে খেলতে নামা মাহমুদউল্লাহও ৪৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। পূর্ণ ১০ ওভারে দুজনেই রান দিয়েছেন ৪৮ ও ৪৬। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম