আজ পারলেন না সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৯:২৫আপডেট : ২০ জুলাই ২০২১, ১৯:২৮

বীরোচিত এক ইনিংস খেলে দ্বিতীয় ওয়ানডে জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে চেনারূপে ফেরায় নিজে যেমন তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন, তেমনি বাংলাদেশ দলে ফিরেছিল স্বস্তি। যদিও শেষ ওয়ানডেতে ছন্দ ধরে রাখতে পারলেন না সাকিব আল হাসান।

ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি এই অলরাউন্ডার। ৪২ বলে ৩০ রান করে আউট হয়ে গেছেন সাকিব। আগের ম্যাচে হার না মানা ৯৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন, তবে আজ (মঙ্গলবার) আর পারলেন না তিনি। ১ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয়েছে লুক জংউইয়ের বলে।

এই পেসারের বল ‍এতটা নিচু হয়ে যাবে, বুঝতে পারেননি সাকিব। বল তার ব্যাটের নিচের দিকে লেগে জমা ‍পড়ে উইকেটকিপার রেগিস চাকাভার গ্লাভসে।

সাকিবের বিদায়ে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। ২৭ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ১৫৮ রান। আগে ব্যাট করে জিম্বাবুয়ে লক্ষ্য দিয়েছে ২৯৯ রানের।

লিটনের বিদায়ে জুটি ভাঙলো

দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন আগের ম্যাচে। প্রয়োজনের সময় ধরেছিলেন দলের হাল। আজ (মঙ্গলবার) তৃতীয় ও শেষ ওয়ানডেতেও তার ব্যাটে ছিল ভালো ইনিংসের ইঙ্গিত। তবে ছন্দ ধরে রাখতে পারলেন না লিটন দাস। সুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন তিনি।

এই উইকেটকিপার ব্যাটসম্যানের বিদায়ে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। তার আগে ওপেনিং জুটিতে যোগ হয় ৮৮ রান। ওয়েসলি মাধেভেরের বলে সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে মারুমানির হাতে ধরা পড়েন লিটন। ফেরার আগে ৩৭ বলে ৩ বাউন্ডারিতে খেলে যান ৩২ রানের ইনিংস।

লিটনের আউটের পর ১৬ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৯৭। আগে ব্যাট করে জিম্বাবুয়ে স্কোরে জমা করে ২৯৮ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম