সেঞ্চুরি দিয়েই রানে ফিরলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ১৯:৫০আপডেট : ২০ জুলাই ২০২১, ২০:০৫

জিম্বাবুয়ে সফরে একেবারেই হাসছিল না তামিম ইকবালের ব্যাট। প্রথম ম্যাচে ‘ডাক’ মারার পর দ্বিতীয় ওয়ানডেতে আউট ২০ রানে। সমালোচনা শুরু হতে কি আর দেরি হয়! বাংলাদেশের ওয়ানডেতে অধিনায়ক সব সমালোচনার জবাব দিলেন সেঞ্চুরি দিয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে শতক পূরণ করেছেন তামিম। দারুণ ব্যাটিংয়ে, বিশেষ করে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন বাঁহাতি ওপেনার। ৮৭ বলে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি, যাতে ছিল ৭ বাউন্ডারি ও ৩ ছক্কার মার।

তামিমের ব্যাটে লক্ষ্যের পথে ঠিকভাবেই এগিয়ে চলেছে বাংলাদেশ। ইতিমধ্যে স্কোর ছাড়িয়েছে ২০০। ৩৪ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ২০৪ রান। আগে ব্যাট করা জিম্বাবুয়ে করেছে ২৯৮ রান।

আজ সাকিব পারলেন না

বীরোচিত এক ইনিংস খেলে দ্বিতীয় ওয়ানডে জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে চেনারূপে ফেরায় নিজে যেমন তৃপ্তির ঢেঁকুর তুলেছিলেন, তেমনি বাংলাদেশ দলে ফিরেছিল স্বস্তি। যদিও শেষ ওয়ানডেতে ছন্দ ধরে রাখতে পারলেন না সাকিব আল হাসান।

ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি এই অলরাউন্ডার। ৪২ বলে ৩০ রান করে আউট হয়ে গেছেন সাকিব। আগের ম্যাচে হার না মানা ৯৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন, তবে আজ (মঙ্গলবার) আর পারলেন না তিনি। ১ চার ও ১ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয়েছে লুক জংউইয়ের বলে।

এই পেসারের বল ‍এতটা নিচু হয়ে যাবে, বুঝতে পারেননি সাকিব। বল তার ব্যাটের নিচের দিকে লেগে জমা ‍পড়ে উইকেটকিপার রেগিস চাকাভার গ্লাভসে।

সাকিবের বিদায়ে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। ২৭ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ১৫৮ রান।

লিটনের বিদায়ে জুটি ভাঙলো

দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন আগের ম্যাচে। প্রয়োজনের সময় ধরেছিলেন দলের হাল। আজ (মঙ্গলবার) তৃতীয় ও শেষ ওয়ানডেতেও তার ব্যাটে ছিল ভালো ইনিংসের ইঙ্গিত। তবে ছন্দ ধরে রাখতে পারলেন না লিটন দাস। সুইপ শট খেলতে গিয়ে আউট হয়ে গেছেন তিনি।

এই উইকেটকিপার ব্যাটসম্যানের বিদায়ে বাংলাদেশ হারায় প্রথম উইকেট। তার আগে ওপেনিং জুটিতে যোগ হয় ৮৮ রান। ওয়েসলি মাধেভেরের বলে সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে মারুমানির হাতে ধরা পড়েন লিটন। ফেরার আগে ৩৭ বলে ৩ বাউন্ডারিতে খেলে যান ৩২ রানের ইনিংস।

লিটনের আউটের পর ১৬ ওভারে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৯৭।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম