অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে খেলা হচ্ছে না তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২১, ২১:০২আপডেট : ২০ জুলাই ২০২১, ২১:০৬

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট নিয়ে খেললেও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না তামিম ইকবাল। আজ (মঙ্গলবার) ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরে আসবেন তিনি। সমস্যা তার হাঁটুতে। এই চোটে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজও মিস করবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফিরতে অন্তত আট সপ্তাহ লাগবে তামিমের।

তামিমের চোট নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ক্রিকইনফোকে বলেছেন, ‘ওয়ানডে সিরিজ শেষ হতেই মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে দেশে ফিরবে তামিম। কেননা চিকিৎসকরা তামিমকে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। যে কারণে তামিম নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারবে না। হয়তো অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে  মাঠে ফিরতে পারবে।’

মূলত মেলবোর্নের শল্যবিদ ডেভিড ইয়াংয়ের সঙ্গে আলোচনার পর তার পরামর্শে তামিমকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তামিম ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরে এলেও থেকে যাবেন রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ মিঠুন। অস্ট্রেলিয়া সিরিজের আগে জৈব সুরক্ষা বলয়ের চিন্তা থেকেই মূলত তাদের দলের সঙ্গে রেখে দিচ্ছে বিসিবি। 

আগামী ২৯ জুলাই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন কিংবা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর অক্টোবরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম