৭-৮ মাসের চেয়ে দুই মাস বাইরে থাকা ভালো: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২১, ০০:২২আপডেট : ২১ জুলাই ২০২১, ০০:২২

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট না খেললেও ঝুঁকি নিয়ে ওয়ানডে সিরিজ খেলেছেন তামিম ইকবাল। কিন্তু বাড়তি ঝুঁকি নিলে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন এই ওপেনার। যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরে আসছেন তামিম।

ওয়ানডে সিরিজ শুরুর আগেই তামিম জানিয়েছিলেন, ‘ম্যানেজ’ করে ম্যাচগুলো খেলবেন। মূলত হাঁটুতে অনেক টেপ লাগিয়ে খেলেছেন তিনি। এভাবেই মঙ্গলবার সেঞ্চুরি করে দলের জয়ে অবদান রেখেছেন। যদিও দূর থেকে তামিমকে কখনোই মনে হয়নি ইনজুরিতে আক্রান্ত তিনি। এ প্রসঙ্গে প্রশ্ন শুনতেই হাসি মুখে ওয়ানডে অধিনায়ক বললেন, ‘আমি আসলে শো করছিলাম না। ভালোই ব্যথা পাচ্ছিলাম। অনেক টেপ লাগানো ছিল।’

আগামী অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মুহূর্তে ঝুঁকি নিয়ে খেললে বিশ্বকাপ থেকে ছিটকেও যেতে পারেন তামিম। এই কারণেই ৭-৮ সপ্তাহ, বা দুই মাস বিশ্রামের মাধ্যমে ইনজুরি কাটিয়ে উঠতে চাইছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান, ‘ইনজুরি এমন জিনিস, আমি এটা নিয়ে চালিয়ে যেতে পারতাম। কিন্তু এটা যদি বেড়ে যায় তাহলে ৭-৮ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। আমার মনে হয় না এই ঝুঁকিটা আমার নেওয়ার দরকার আছে। আমি ৭ থেকে ১০ সপ্তাহ যদি বিশ্রাম নিই, রিহ্যাব করলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঠিক হয়ে যাবো।’

মূলত মেলবোর্নের শল্যবিদ ডেভিড ইয়াংয়ের সঙ্গে আলোচনার পর তার পরামর্শে তামিমকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। আগামী ২৯ জুলাই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন কিংবা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইনজুরির কারণে এই দুটি সিরিজ মিস করবেন তামিম।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী