তামিম-মুশফিককে ছাড়া একাদশ কেমন হলো

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২১, ১৬:৩৪আপডেট : ২২ জুলাই ২০২১, ১৬:৫৫

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। একমাত্র টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতায় কুড়ি ওভারের ম্যাচে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে এই মিশনে অভিজ্ঞ দুই ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে পাচ্ছে না। তাদের ছাড়া নতুন পরীক্ষায় একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাবের আজকের (বৃহস্পতিবার) ম্যাচটি আবার বাংলাদেশের জন্য ‘বিশেষ’। নিজেদের ইতিহাসে শততম টি-টোয়েন্টি ম্যাচে নেমেছে সফরকারীরা। মাইলফলক ছোঁয়া ম্যাচটিতে লম্বা ব্যাটিং লাইনআপ সাজিয়েছে বাংলাদেশ। ৯ নম্বর পর্যন্ত আছে ব্যাটসম্যান।

শেষ ওয়ানডেতে দারুণ পারফর্ম করায় টি-টোয়েন্টির একাদশেও সুযোগ মিলেছে নুরুল হাসান সোহানের। এই উইকেটকিপার ব্যাটসম্যান ঢাকা প্রিমিয়ার লিগ ‍টি-টোয়েন্টিতে আলো ছড়িয়ে জিম্বাবুয়ে সফরের কুড়ি ওভারের সিরিজের দলে থাকার দাবি জানিয়ে রেখেছিলেন। তার সঙ্গে একাদশে আছেন নাঈম শেখ ও সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম