রান আউটে থামলো চাকাভা ঝড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১৭:২৭আপডেট : ২২ জুলাই ২০২১, ১৭:৪১

রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন রেগিস চাকাভা। অবশেষে তার ঝড় থামলো রান আউটে। বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিয়ে নুরুল হাসান সোহানের চমৎকার থ্রোতে শেষ হয় চাকাভার ইনিংস। তার বিদায়ের পর জিম্বাবুয়ের স্কোর ছিল ১০.১ ওভারে ৩ উইকেটে ৯১ রান।

হারারের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারালেও চাকাভার ব্যাটে এগিয়ে যাচ্ছিল দারুণভাবে। মেহেদী হাসানের এক ওভারেই তিনি নেন ১৮ রান। অবশেষে তাকে থামালেন সোহান। উইকেটের পেছন থেকে থ্রো করে অন্যপ্রান্তের স্টাম্পে সরাসরি আঘাত করেন বল। চাকাভা পৌঁছাতে না পারলে শেষ হয় তার ৪৩ রানের ইনিংস।

জিম্বাবুইয়েন উইকেটকিপার ২২ বলে খেলেছেন ৪৩ রানের ইনিংস। ঝড়ো ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ২ ছক্কায়। তার বিদায়ে জিম্বাবুয়ে হারায় তৃতীয় উইকেট।

এর্ আগে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। তবে জিম্বাবুয়েকে আটকে রাখা যায়নি। রেগিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে রান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। এই ব্যাটসম্যানকে না হলেও সাকিব আল হাসান স্বস্তি ফেরান ওয়েসলি মাধেভেরেকে আউট করে।

হারারের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজ। এই পেসারের বলে চমৎকার ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। তাদের মিলিত চেষ্টায় মাত্র ৭ রান করে ফেরেন তাদিওয়ানাশে মারুমানি।

তার বিদায়ের পর দাঁড়িয়ে যায় চাকাভা-মাধেভেরে জুটি। তবে সাকিবের সামনে ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। বাঁহাতি স্পিনার রিটার্ন ক্যাচে ফেরান মাধেভেরেকে। প্যাভিলিয়নের ফেরার আগে এই ওপেনার ২৩ বলে করেন ২৩ রান।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম