আজই কি আরেকটি উৎসব?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২১, ১২:২৫আপডেট : ২৩ জুলাই ২০২১, ১২:২৫

নিজেদের শততম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর মাহমুদউল্লাহদের সামনে এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি। আজ (শুক্রবার) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। জিতলেই সিরিজ বাংলাদেশের। বিকাল সাড়ে ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টেলিভিশন ও টি-স্পোর্টর্সে।

লিটন দাসের ইনজুরি ও আমিনুল ইসলাম বিপ্লবের বাবার মৃত্যুতে দলে কিছুটা গুমোট পরিস্থিতি থাকলেও সবাই নির্ভারই আছেন। আগের ম্যাচে ব্যাটিং অর্ডারে বেশ কিছু রদবদল হয়েছে। বিশেষ করে, লিটনের চোটে ওপেনিংয়ে ব্যাট করার সুযোগ পান সৌম্য সরকার। সুযোগটা ভালো করেই কাজে লাগিয়েছেন। ক্যারিয়ারের চতুর্থ হাফসেঞ্চুরি (৫০) তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। অন্যদিকে মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান ওপরের দিকে ব্যাটিং করেছেন। সাকিব আল হাসান অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগই পাননি।

দ্বিতীয় ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। চোটের কারণে লিটনকে বিশ্রাম দিলে মাঠে দেখা যেতে পারে যুব বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার শামীম হোসেনকে। ২০ বছর বয়সী এই ক্রিকেটার বৃহস্পতিবার বদলি ফিল্ডার হিসেবে নেমে দুর্দান্ত একটি ক্যাচ নিয়েছিলেন। 

টেস্ট ও ওয়ানডের মতো টি-টোয়েন্টির পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে ১৪ টি-টোয়েন্টির ১০টিই জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। আফ্রিকার দেশটির কাছে বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি  হেরেছিল ২০১৬ সালে খুলনায়। এরপর আরও ৫টি ম্যাচ খেললেও কোনটিতেই হারাতে পারেনি জিম্বাবুয়ে। সবমিলিয়ে কোনও দ্বিপাক্ষিক সিরিজে জিম্বাবুয়ে জিততে পারেনি।

দুই দল দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে পাঁচটি। বাংলাদেশ জিতেছে দুটিতে। জিম্বাবুয়ে সিরিজ জিততে না পারলেও ড্র করেছে তিনটিতে। ম্যাচের আগে অতীত পরিসংখ্যান ও বর্তমান ফর্ম বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলছে। আজ জিতলে মাহমুদউল্লাহরা সিরিজ জয়ের সংখ্যাটা দুই থেকে তিনে নিয়ে যাবে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম