মায়ার্সের পর সাজঘরে সিকান্দার রাজা

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২১, ১৭:৪১আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৭:৪৭

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা আগ্রাসী ভঙ্গিতেই করেছে জিম্বাবুয়ে। সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১২৪ রান।  প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৮ উইকেটে। 

হারারেতে টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়ে প্রথম উইকেট হারায় দ্বিতীয় ওভারে। এক প্রান্তে ওয়েসলি মেধেভেরে আক্রমণ শাণালেও আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ছিলেন বাক্সবন্দি। তাকে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সাজঘরে ফিরিয়েছেন অফস্পিনার মেহেদী হাসান। বোল্ড করেন মারুমানিকে (৩)। তাতেও অবশ্য স্বাগতিকদের স্কোরবোর্ড থেমে থাকেনি। মেধেভেরের কল্যাণে ছুটতে থাকে রানের চাকা। সঙ্গী রেজিস চাকাভা সৌভাগ্য ক্রমে ক্যাচ দিয়ে বাঁচলেও সাকিব আল হাসানের পাওয়ার প্লের শেষ ওভারে আর শেষ রক্ষা হয়নি তার। এবার তার ক্যাচ ঠিকই লুফে নেন শরিফুল ইসলাম। চাকাভা ফেরেন ১৪ রানে। 

এর পর রান আউটের সুবর্ণ সুযোগ মিস করে বাংলাদেশ। তাসকিনের ১০.২ ওভারে মায়ার্স রান নিতে গিয়ে একটু দেরি করে ফেললে তাকে আউটের সুযোগ ছিল নাইমের। কিন্তু তার থ্রো স্টাম্পে আঘাত হানতে পারেনি। সেটি হলে জিম্বাবুয়ের রাশ টেনে ধরার সুযোগ ছিল। 

সেটি না হওয়াতে মায়ার্স-মেধেভেরে মিলে শতরান পার করেন জিম্বাবুয়ের। এই সময় দ্রুত গতিতে ব্যাট চালিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন মেধেভেরে। তবে ১৪তম আগ্রাসী এই জুটি ভাঙে মায়ার্সের বিদায়ে। শরিফুলের শর্ট লেংথের বল আলতো টোকায় অফসাইডে উঠিয়ে দিয়েছিলেন। টাইমিংয়ে গড়বড় হওয়াতে তার ক্যাচ সহজেই লুফে নেন মেহেদী হাসান। ২১ বলে মায়ার্স ফেরেন ২৬ রানে। 

১৬তম ওভারে অবশ্য রান আউটে আর ভুল করেনি বাংলাদেশ। সাকিবের বলে রান নিতে গিয়ে রান আউটে ফেরেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা (৪)।ক্রিজে আছেন মেধেভেরে (৭২) ও রায়ান বার্ল (১)। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম