বোলারদের উদারতায় ফুলে-ফেঁপে উঠলো জিম্বাবুয়ের স্কোরবোর্ড

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২১, ১৮:১২আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৮:২৭

টানা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের ওপর ছঁড়ি ঘোরালো জিম্বাবুয়ে। তাতে সিরিজ নির্ধারণী ম্যাচটিও হয়ে উঠলো জমজমাট। সিরিজ জিততে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। 

হারারেতে এই বড় স্কোরের পেছনে তিনজনের বড় অবদান! তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন। উদার হস্তে চার ওভারে রান দেওয়াতেই ফুলে-ফুঁপে উঠে স্বাগতিকদের সংগ্রহ। সবচেয়ে বেশি ব্যয়বহুল ছিলেন সাইফউদ্দিন। এদের মাঝে তাসকিনের চতুর্থ ওভারে আসে ৩০ রান। এর পর ১১তম ওভারে নাসুমের ওভারে ২১ ও সাইফের ১৮তম ও ২০তম ওভারে উঠেছে ১৯ ও ১৬ রান! টি-টোয়েন্টিতে এমন কয়েকটি ওভারই জয়ের পুঁজি পেতে যথেষ্ট। শেষ পর্যন্ত হয়েছেও তাই। তবে সবচেয়ে বেশি আগ্রাসী রেজিস চাকাভা ও ওয়েসলে মেধেভেরেকে ফিরিয়ে রাশ টেনে ধরার সুযোগ ছিল সফরকারীদের। কিন্তু বোলিং ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি।  

দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও আগ্রাসী ভঙ্গিতে শুরু করে স্বাগতিকরা। সেই ওয়েসলে মেধেভেরের ব্যাটে পাওয়ার প্লেতে উঠে যায় ৬৩ রান! 

টস জিতে আগ্রাসী ভঙ্গিতে শুরু করা জিম্বাবুয়ে সবচেয়ে বেশি কাঁদিয়েছে তাসকিন আহমেদকে। চতুর্থ ওভারে তার ৫ বলেই চার মেরেছেন মেধেভেরে। এর পর ষষ্ঠ ওভারে মারুমানির স্টাম্প উপড়ে ফেলেন সাইফউদ্দিন। বিদায় নেওয়ার আগে একই ওভারে সাইফউদ্দিনকে ছক্কা মেরেছেন মারুমানি। তিনি ২০ বলে ২টি চার ও ২টি ছয়ে ফেরেন ২৭ রানে। এর পরেও রান চাকা ছুটে চলে দ্রুত গতিতে। 

গত ম্যাচের মতো এই ম্যাচেও আগ্রাসী ব্যাটিংয়ের মেজাজটা ধরে রাখেন মেধেভেরে। সঙ্গে আগ্রাসী ব্যাটিংয়ে যোগ দেন চাকাভা। নাসুম আহমেদের ঘূর্ণি বলে ১১তম ওভারেই মারেন তিন ছক্কা। 

পরের ওভারে সৌম্যর বলে আবারও উঠিয়ে মেরেছিলেন চাকাভা। এবার অবশ্য ওভার বাউন্ডারি হয়নি। তার আগেই দর্শনীয় ‘যৌথ এক ক্যাচে’ ফিরেছেন তিনি। শুরুতে ডিপ মিডউইকেটে তার ক্যাচ নিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান নাঈম। ভারসাম্য রাখতে না পেরে ততক্ষণে অবশ্য ভেতরের দিকে বল ভাসিয়ে দেন, যাতে পেছনে থাকা শামীম সেটি নিতে পারেন। শামীম ক্যাচ নেওয়াতেই ২২ বলে ৪৮ রানে ফিরে যেতে হয় চাকাভাবে। তার ইনিংসে ছিল ৬টি ছয়। 

একই ওভারের পঞ্চম বলে কোনও ফুটওয়ার্ক না করেই লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে বোল্ড হয়েছেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক রাজা। তিনি ফেরেন শূন্য রানে। ১৫তম ওভারে সাকিব ফিফটি তুলে ফেলা মেধেভেরেকে (৫৪) ফেরালে রানের চাকা শ্লথ হয়ে এসেছিল। কিন্তু ম্যাচের সেই ধারা ধরে রাখা যায়নি। মেধেভেরের ৩৬ বলের ইনিংসে ছিল ৬টি চার। 

গত ম্যাচের মতো এই ম্যাচেও মিনি ঝড় তুলে খেলেছেন রায়ান বার্ল। তার ১৫ বলে করা ৩১ রানের অপরাজিত ইনিংসেই স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৯৩! বার্লের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। মাঝখান দিয়ে মায়ার্স ২৩ রানে ফিরলেও রানের গতি আটকাতে পারেনি বাংলাদেশ।  

সবচেয়ে বেশি ব্যয়বহুল সাইফ ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে দিয়েছেন ৫০ রান। সৌম্য ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। শরিফুল ২৭ রানে একটি ও সাকিব ২৪ রানে নিয়েছেন সমসংখ্যক উইকেট। 

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম