নাঈম ফিরলেও রানের চাকা সচল রেখেছেন সৌম্য-সাকিব

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২১, ১৮:৫৮আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৯:০১

সিরিজ জিততে ১৯৪ রানের লক্ষ্যে শুরুটা স্বস্তিদায়ক হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারেই হারিয়েছে ওপেনার মোহাম্মদ নাঈমের উইকেট। এর পরেও পাওয়ার প্লেতে সচল ছিল রানচাকা। তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ ওভার শেষে ১ উইকেটে ৫০ রান। ক্রিজে আছেন সৌম্য সরকার (২৭) ও সাকিব (১২)।

দুই ওপেনারে শুরুটা খারাপ ছিল না। সৌম্য সরকার কিছুটা মেরে খেলার চেষ্টায় ছিলেন। তৃতীয় ওভারে মুজারাবানির বলে নাঈম হাত খুলতে গিয়ে তালুবন্দি হন মিডঅফে। ৭ বলে নাঈম ফেরেন ৩ রান করে। এর পর সৌম্য-সাকিব মিলে পাওয়ার প্লেতে রানের চাকা সচল রেখেছেন। 

ষষ্ঠ ওভারে ক্যাচ দিয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু কঠিন সুযোগ লুফে নিতে পারেননি মিড অনে থাকা সিকান্দার রাজা।  

এর আগে টানা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের ওপর ছঁড়ি ঘোরায় জিম্বাবুয়ে। তাতে সিরিজ নির্ধারণী ম্যাচটিও হয়ে উঠে জমজমাট। সিরিজ জিততে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় স্বাগতিকরা। টস জিতে ব্যাট করে ৫ উইকেটে তারা সংগ্রহ করে ১৯৩!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের