ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের এক ম্যাচ খেয়ে দিলো করোনা!

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২১, ১৫:৪৯আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৫:৫২

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের করোনা সংক্রান্ত প্রভাব পড়লো আসন্ন পাকিস্তান সিরিজেও। চলমান অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের একটি ম্যাচ বাতিল হয়েছে একজন করোনা আক্রান্ত হওয়ায়। তার প্রভাবে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হয়ে গেলো ৪ ম্যাচের!

চলমান সিরিজে করোনা আক্রান্ত হয়েছেন ক্যারিবীয় শিবিরের একজন স্টাফ। দুই দিন আগে পজিটিভ হওয়ায় বাধ্য হয়েই অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডেটি স্থগিত করা হয়েছিল। একটি দিন নষ্ট হওয়াতে এর প্রভাবটা গিয়ে পড়েছে আসন্ন পাকিস্তান সিরিজে। এর ফলে সিরিজটি মাঠে গড়াবে একদিন পর ২৮ জুলাই। এ কারণেই টি-টোয়েন্টি সিরিজ হয়ে যাচ্ছে ৪ ম্যাচের।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেছেন, ‘পিসিবির সঙ্গে মিলে আমরা অনেকগুলো বিষয় পরীক্ষা করে দেখেছি। তার পরেই মিলিতভাবে প্রথম টি-টোয়েন্টিটি বাতিলের সিদ্ধান্ত নিয়ে সিরিজটি ৪ ম্যাচের করার সিদ্ধান্ত নিয়েছি।’

সিরিজটি শুরু হবে ২৮ জুলাই। ৩১ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টি, ১ আগস্ট তৃতীয় ও ৩ আগস্ট চতুর্থ ম্যাচ। ১২ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। ২০ আগস্ট হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

/এফআইআর/          
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক