অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১১:৪২আপডেট : ২৭ জুলাই ২০২১, ১১:৪২

চোট সংশয়ে ছিলেন লিটন দাস। অস্ট্রেলিয়া সিরিজের শুরুর দিকে তাকে যে পাওয়া যাবে না, তেমন ইঙ্গিত দিয়েছিলেন প্রধান নির্বাচক। পরে জানা গেলো, ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি সিরিজেই আর পাওয়া যাচ্ছে না তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সোমবার রাতে ই-মেইলের মাধ্যমে অবশ্য বিস্তারিত জানায়নি। শুধু বলেছে, জরুরি পারিবারিক প্রয়োজনে জিম্বাবুয়ের জীবানু সুরক্ষিত বলয় ছেড়ে গেছেন লিটন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেছেন, পরিবারের সদস্য অসুস্থ থাকাতে দ্রুত ফিরে আসতে মনস্থির করেছেন লিটন। আকরাম আরও বলেছেন, ‘পরিবারের এক সদস্য অসুস্থ থাকায় লিটন দ্রুত দেশে ফিরতে চেয়েছে। এমনিতেই দুটি টি-টোয়েন্টিতে তাকে পাওয়ার কথা ছিল না।’

এর আগে বাবা-মা অসুস্থ থাকা জিম্বাবুয়ে সফরের মাঝপথেই ফিরে আসেন মুশফিকুর রহিম। এই অবস্থায় অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া কোয়ারেন্টিনের শর্ত তিনি পালন করতে পারেননি। যে কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলার সুযোগ তিনি পাচ্ছেন না। তামিম ইকবাল ইনজুরি আক্রান্ত হওয়ায় তিনিও ছিটকে গেছেন এই সিরিজ থেকে। সর্বশেষ লিটনও ছিটকে যাওয়ায় ধাক্কাই খেতে হলো বাংলাদেশকে!

/এফআইআর/  
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম