বাংলাদেশে এসে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের খুশির কারণ কী?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৫:০৫আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৫:৫০

চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যাশটন টার্নারের। এই প্রথম তিনি বাংলাদেশ সফরে এসেছেন। সীমিত ওভারের ক্রিকেটে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা টার্নার বাংলাদেশে এসে রোমাঞ্চিত। মিরপুরের স্পিন-বান্ধব উইকেট দেখে যেকোনও স্পিনারই খুশি হবেন। অফ স্পিনার টার্নার উইকেট না দেখলেও খুব ভালো করেই জানেন মিরপুরের উইকেটের চরিত্র সম্পর্কে।

তিন দিনের কোয়ারেন্টিন কাটিয়ে আজ (রবিবার) থেকে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ ইতিমধ্যে অনুশীলন শেষ করলেও অস্ট্রেলিয়া বিকাল ৪টা থেকে অনুশীলনে নামবে। ফলে প্রথমবার বাংলাদেশে আসা টার্নারের উইকেট দেখা হয়নি এখনও। তবুও নিজের রোমাঞ্চের কথা জানাতে ভুল করলেন না এই অলরাউন্ডার, ‘আমি রোমাঞ্চিত, প্রথমবার বাংলাদেশে এসেছি। ওয়েস্ট ইন্ডিজেও প্রথমবার সফর করে এলাম।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পিনাররা খুব একটা সুবিধা পান না। তাই স্পিনার হিসেবে বাংলাদেশের কন্ডিশন টার্নারের জন্য খুশির উপলক্ষ এনে দিয়েছে। বিষয়টি গোপনও করেননি ২৮ বছর বয়সী অলরাউন্ডার, ‘এখানে যারা আগে খেলেছে, তাদের সঙ্গে কথা বলে যা বুঝলাম, ওয়েস্ট ইন্ডিজে যে সব উইকেটে খেলেছি, এখানে খুব ভিন্ন কিছু হবে না। স্পিনার হিসেবে আমি রোমাঞ্চিত যে এরকম উইকেট পাবো, যেখানে স্পিনারদের সহায়তা থাকে। অস্ট্রেলিয়ায় এটা সবসময় পাওয়া যায় না।’

মঙ্গলবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ওই ম্যাচের আগে দুই দিনের অনুশীলনে নিজেদের যথাযথভাবে প্রস্তুত করতে মুখিয়ে আছেন টার্নার, ‘এখনও মাঠে যাইনি। ঢাকায় আসার পর প্রথম তিন দিন আইসোলেশনে ছিলাম। আজ (রবিবার) বিকালে আমাদের অনুশীলন আছে। দলের কয়েকজন আগের সফরগুলোয় এই মাঠে খেলেছে। কন্ডিশন দেখতে, অনুশীলন করতে এবং মঙ্গলবারের ম্যাচের জন্য নিজেদের যতটা সম্ভব প্রস্তুত করে তুলতে মুখিয়ে আছি।’

ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ দুই ম্যাচে ব্যাটি-বোলিং করলেও মাঝের ৮ ম্যাচে বোলিং করেননি টার্নার। তবে ইনজুরি কাটিয়ে এই মুহূর্তে অনেকটাই ফিট অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার। নিজের ব্যাটিং সম্পর্কে তিনি বলেছেন, ‘ব্যাটসম্যান হিসেবেও আমরা জানি যে, দারুণ কিছু স্পিনারের মুখোমুখি হতে হবে আমাদের। এ ব্যাপারে কোনও সংশয় নেই যে তারা (স্পিনাররা) অনেক ওভার বোলিং করবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম