সিরিজ শেষ অস্ট্রেলিয়ার মেরিডিথের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২১, ১৪:৪০আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৪:৪০

আগামীকাল (মঙ্গলবার) শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু সিরিজ শুরু হওয়ার আগে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। সাইড স্ট্রেইনে ছিটকে গেছেন পেসার রিলে মেরিডিথ। তার বদলে দলের সঙ্গে থাকা রিজার্ভ পেসার নাথান অ্যালিসকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মেরিডিথের ছিটকে যাওয়ার আগে চোটে বাংলাদেশে আসতে পারেননি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আগে থেকেই ছিলেন না স্টিভেন স্মিথ। এছাড়া ব্যক্তিগত কারণে আসেননি গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার। সব মিলিয়ে তাই বাংলাদেশের ‘বিরুদ্ধ’ কন্ডিশনে হয়তো কঠিন পরিস্থিতির মুখেই পড়তে হবে সফরকারীদের। 

যদিও বাংলাদেশও নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে পারছে না। অস্ট্রেলিয়ার কঠিন শর্তের বেড়াজালে মুশফিকুর রহিমের খেলা হচ্ছে না। লিটন দাস ব্যক্তিগত কারণে ছুটি নিয়েছেন এই সিরিজ থেকে। আর তামিম ইকবাল ইনজুরির কারণে জিম্বাবুয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন। সব মিলিয়ে তরুণ ‘অনভিজ্ঞ’ একটি দল নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে লড়তে যাচ্ছে বাংলাদেশ।

সোমবার শেষ দিনের মতো প্রস্তুতি নিয়ে মঙ্গলবার থেকে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের মধ্যে পাঁচ ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অস্ট্রেলিয়া দল: ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস, জশ হ্যাজেলউড, মোয়েসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক