কঠোর অনুশীলনে দুই দল

রবিউল ইসলাম, খুলনা থেকে
১৩ জানুয়ারি ২০১৬, ১৭:৪৩আপডেট : ১৩ জানুয়ারি ২০১৬, ১৮:৪৭

শুক্রবার প্রথম ম্যাচ শুরুর আগে বৃহস্পতিবারই শেষবারের মতো অনুশীলন করার সুযোগ পাচ্ছে দুই দল। ২০১৬ সালে বাংলাদেশের ক্রিকেট যুদ্ধ শুরু হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০১৫ সালে দুর্দান্ত ক্রিকেট খেলা বাংলাদেশ দুর্বল জিম্বাবুয়ের কাছে আগের সাফল্য বজায় রাখতে পারবে কিনা এমন প্রশ্নটা জনে জনে। তবে খুলনার ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস টাইগারদের দাপটে উড়ে যাবে জিম্বাবুইয়ানরা। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই দেখার বিষয়, টাইগারদের নখের ধার নতুন বছরে আগের মতোই আছে কিনা। অনুশীলনে মুশফিকুর রহিম

বুধবার জিম্বাবুয়ে ক্রিকেট দল প্রথম দিনের মতো এবং বাংলাদেশ পঞ্চম দিনের মতো অনুশীলন করেছে। গত ৮ জানুয়ারি থেকে টাইগাররা নিবিড় অনুশীলনের মধ্যে আছেন। মাঝে একদিন দুই দল ভাগ হয়ে খেলেছেন দুটি প্রস্তুতি ম্যাচ। যার একটি মাশরাফি বাহিনী, অন্যটিতে সাকিব বাহিনীতে জয় লাভ করেছেন।

বুধবার ঠিক দুপুর ২টায় সাকিব-মাশরাফিরা মাঠে প্রবেশ করেন। এদিন যেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল একটু বেশিই সিরিয়াস।

তবে দুপুর দুইটার আগেই মাঠে আসেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। নির্ধারিত ব্যাটিং অনুশীলনে আগে তিনি প্রায় একঘণ্টা নেট বোলারদের নিয়ে ব্যাটিং অনুশীলন সেরে নেন। বিপিএলে রান না পাওয়া মুশফিক হয়তো প্রতিজ্ঞাবদ্ধ এশিয়া কাপ এবং বিশশ্বকাপের আগে রানে ফিরতে।

জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ২টি টি-টোয়েন্টির জন্য ঘোষিত স্কোয়াডের বাইরে ৪ ক্রিকেটার ছিলেন দলের সঙ্গে। তারা হলেন, পেসার তাসকিন আহমেদ ও মোহাম্মদ শহীদ, মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত এবং বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব। ব্যাটিং প্র্যাকটিসে মাশরাফি

অবশ্য কারণও আছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের দল ঘোষণার জন্য জিম্বাবুয়ের সঙ্গে পুরো সিরিজটিতে পরীক্ষা-নিরীক্ষা চালাবে টিম ম্যানেজম্যান্ট। তাইতো নির্বাচকদের পছন্দের তালিকায় থাকা এই চার ক্রিকেটার খেলছেন না ১২ তারিখে শুরু হওয়া লংগার ভার্সন ক্রিকেট বিসিএল। তবে নাসির হোসেন বিসিএল খেললেও নির্বাচকদের বিবেচনায় আছেন খুব ভালো ভাবেই! নির্বাচক ফারুক আহমেদ এমনই আভাস দিয়েছেন।

অনুশীলনের শুরুতেই ওয়ার্মআপ করে কাটান ক্রিকেটাররা। পরবর্তীতে কিছুক্ষণ ফুটবল খেলেন তারা। এরপর ১৮ জন ক্রিকেটোরকে দুই ভাগে ভাগে করে ফিল্ডিং অনুশীলন করান রিচার্ড হ্যালসেল ও মারিও ভিল্লাভারায়েন। চলে লং ফিল্ডিং অনুশীলনও। অনুশীলনের শেষ ভাগে চলে ব্যাটিং অনুশীলন। প্রধান কোচ হাথুরুসিংহে তার শিষ্যদের পরখ করে দেখেন ব্যাটে বলে ধার ঠিক আছে কিনা। এর মধ্যে নিজেও প্রায় মিনিটে দশেক ব্যাটিং অনুশীলন সেরে রাখেন! অনুশীলনের এক ফাঁকে সাব্বির

এদিকে মঙ্গলবার বিকেলে খুলনায় পা রাখা জিম্বাবুয়ে ক্রিকেট বুধবার প্রথম দিনের মতো অনুশীলন করেছে। সকাল হতেই শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন নামে চিগুম্ব‌‌‌ুরাবাহিনী।সম্প্রতি আইসিসিরি সহযোগী দেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও হারতে হয়েছে ডেভ হোয়াটমোরের শিষ্যদের। ওই খারাপ মুহূর্তটা কাটিয়ে উঠতে কঠোর অনুশীলন করেছে জিম্বাবুয়ে! সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত টানা অনুশীলনের মধ্য দিয়ে কেটেছে তাদের সময়। অনুশীলনের এক ফাঁকে ডেভ হোয়াটমোর সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেছেন।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম