বুধবার রাতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি আসার কথা বাংলাদেশে। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার ট্রফিটিকে প্রদর্শনীর ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দুই দিন বসুন্ধরা সিটিতে সকলের জন্য উন্মুক্তভাবে ট্রফিটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং মলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা ট্রফির সঙ্গে ছবি তুলে মুহূর্তটি নিজেদের কাছে স্মৃতিময় করেও রাখতে পারবেন। পারবেন সেলফি তুলতেও। এজন্য ৫ ফিট উচ্চতার একটি টেবিলে ট্রফিটি রাখা হবে।
এ প্রদর্শনীতে বাড়তি আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় এবং বিসিবির কর্মকর্তারা।
১২টি দেশ ঘুরে দিল্লিতে ট্রফির ভ্রমণ শেষ হবে ১ ফেব্রুয়ারি। বাংলাদেশে ট্রফির প্রদর্শনী শেষে শ্রীলঙ্কাতে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে। ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ শেষে ১ ফেব্রুয়ারি দিল্লিতে পৌঁছাবে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর বসছে ভারতে। ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরের এ আসর অনুষ্ঠিত হবে।
/আরআই/এফআইআর/








