মাহমুদউল্লাহ-সাকিবদের সতর্ক করলেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২১, ১৪:২৩আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৪:২৩

আজ (শুক্রবার) জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টিতে প্রথম দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে। আগের দুই ম্যাচে দারুণ ক্রিকেটে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ সিরিজ হাতছাড়া করতে চায় না। প্রথম দুই টি-টোয়েন্টির পারফরম্যান্স বাংলাদেশের পক্ষেই কথা বলছে। তবে দলটা যেহেতু অস্ট্রেলিয়া, তাই কাজটা মোটেও সহজ হবে না। তাই মাহমুদউল্লাহ-সাকিবদের আত্মতৃপ্তিতে ভুগতে বারণ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলেন পাপন। সেখানেই এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেছেন, ‘অস্ট্রেলিয়া অনেক পেশাদার একটা দল। ওরা শেষ পর্যন্ত লড়ে যাবে, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। আমরা আমাদের সেরাটা দিতে পারলে, আমাদের সিরিজ না জেতার কোনও কারণ দেখি না। কিন্তু আমরা যদি কখনও মনে করি, দুটো ম্যাচ জিতেছি আর বাকিগুলোর যেকোনও একটিতে এমনি এমনি জিতে যাবো, তাহলে এ ধরনের চিন্তা নিয়ে অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে জেতা যাবে না। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।’

আগের দুই ম্যাচে ব্যাটিং ভালো না হলেও পাপন মনে করেন, সামনের ম্যাচগুলোতে ব্যাটসম্যানরা ফর্মে ফিরে আসবেন, ‘এই সিরিজে বোলিং এবং ফিল্ডিং অনেক ভালো করেছে। ব্যাটিং কিন্তু ভালো হয়নি। কিন্তু আশা করি, সামনে আরও ভালো হবে। তবে আমার যেটা ভালো লেগেছে যে, মাঠে নামলে যে জিততে পারি, জেতার জন্য খেলবো, এই বিশ্বাসটা এসেছে। এটা থাকা অনেক গুরত্বপূ্র্ণ।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম