দুই ওপেনারের বিদায়

স্পোর্টস ডেস্ক
০৬ আগস্ট ২০২১, ১৯:৩৯আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৯:৪৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং নেওয়ার যথার্থতা দুই ওপেনার প্রমাণ করতে পারেননি। তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৮ রান। ক্রিজে আছেন সাকিব (১৪) ও মাহমুদউল্লাহ (৯)। 

অ্যাস্টন টার্নারের প্রথম ওভারেই নড়বড়ে শুরু ছিল স্বাগতিক ওপেনারদের। সৌম্য সরকারের কঠিন ক্যাচ হাতের নাগাল পাননি অ্যালেক্স ক্যারি। তবে দ্বিতীয় ওভারে হ্যাজেলউডের গ্লাভসবন্দি হয়ে ফিরে যান নাঈম। মাত্র ১ রানে এজ হয়ে সাজঘরে ফেরেন তিনি।

পরের ওভারে জাম্পার ঘূর্ণির বলি হন সৌম্য। সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। শুরুতে আম্পায়ার আউট দিলেও সৌম্য রিভিউ নিয়েছিলেন। তাতেও লাভ হয়নি। মাত্র ২ রানে বিদায় নিতে হয় এই ওপেনারকে।  

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিততে টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছে। টস শুরুতে সাড়ে ৫টায় হওয়ার কথা থাকলেও সেটি হয়েছে প্রায় দেড় ঘণ্টা পর ৭টায়। তাই ম্যাচও শুরু হচ্ছে দেরিতে। খেলা শুরু হয় সোয়া ৭টায়। 

দুই টি-টোয়েন্টি জেতা বাংলাদেশ অবশ্য আজকের ম্যাচে কোনও পরিবর্তন আনেনি। তবে অস্ট্রেলিয়া পরিবর্তন এনেছে তিনটি। ম্যাকডারমট, ক্রিস্টিয়ান ফিরেছেন। অভিষেক হচ্ছে এলিসের। বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল স্টার্ক, জশ ফিলিপে ও অ্যান্ড্রু টাইকে। 

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়সেস হেনরিকস, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, ড্যান ক্রিস্টিয়ান, অ্যাস্টন অ্যাগার, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম