ভাঙলো নাঈমের প্রতিরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ১৯:১৪আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৯:১৯

একপ্রান্ত থেকে উইকেট পড়লেও নাঈম শেখ ছিলেন অবিচল। ওপেনিংয়ে নেমে ধৈর্যশীল ব্যাটিংয়ে নিজের সঙ্গে বাড়িয়ে নিয়েছেন দলের রান। অবশেষে থাকলো তার প্রতিরোধ। মিচেল সুয়েপসনের বলে সাজঘরে ফিরেছেন তিনি।

তার বিদায়ে বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। মিরপুরের চতুর্থ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের স্কোর ছিল ১৫ ওভারে ৫ উইকেটে ৭০ রান।

আগের ম্যাচে মাত্র ১ রান করে আউট হয়েছিলেন। ব্যর্থতা ঝেরে ক্রিজে থিতু হয়েছিলেন নাঈম। শটসের চেয়ে সিঙ্গেলসে যোগ দিয়ে ইনিংস গড়েছেন তিনি। কিন্তু হঠাৎই আগ্রাসী হয়ে ওঠার মাশুল দিলেন। সুয়েপসনের গুগলিতে খেই হারিয়ে ধরা পড়েন ম্যাথু ওয়েডের গ্লাভসে। বিদায় নেওয়ার আগে নাঈম ৩৬ বলে ২ বাউন্ডারিতে করেন ২৮ রান।

২ বলে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

সাকিব আল হাসান আউট হয়ে গেলেন। এলেন মাহমুদউল্লাহ। আগের ম্যাচে অসাধারণ ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি পাওয়ায় তার কাছে প্রত্যাশা এমনিতেই বেড়ে গিয়েছিল। কিন্তু পারলেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। মিচেল সুয়েপসনের বলে আউট হয়ে গেছেন। ধাক্কার শেষটা এখানেই নয়, এই স্পিনারের পরের বলেই ফিরে গেছেন নুরুল হাসান সোহান।

মাহমুদউল্লাহ কিংবা সোহান- কেউই রানের খাতা খুলতে পারেননি। মাহমুদউল্লাহ ৩ বলে ০ ও সোহান প্রথম বলেই ফিরে গেছেন। শেষ ২ বলে তাদের আউট করে হ্যাটট্রিক সম্ভাবনা জাগালেও পরের ওভারে উইকেট নিতে পারেননি সুয়েপসন।

এই লেগ স্পিনার তার ভেল্কিতে এলবিডব্লিউ করে প্রথমে ফেরান মাহমুদউল্লাহকে। বাংলাদেশ অধিনায়ক রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। পরের বলে সোহানের পায়ে বল আঘাত করলে অস্ট্রেলিয়ানরা করে আবেদন, যদিও সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে সফরকারীদের পক্ষে সিদ্ধান্ত এলে এলবিডব্লিউ হয়ে ফিরতে  হয় সোহানকে।

হ্যাজেলউডের কাটারে ঘায়েল সাকিব

মিরপুরের তিন টি-টোয়েন্টির অভিজ্ঞতায় অস্ট্রেলিয়া খুব ভালো করেই বুঝে গেছে, মন্থর পিচে ভালো করতে গেলে বোলিংয়ের ধাঁচের পরিবর্তন আনতে হবে। সেটি করেই সাফল্য পেলেন জশ হ্যাজেলউড। অফ কাটারে এই পেসার ফিরিয়েছেন সাকিবকে।

সাকিবের বিদায়ে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। মিরপুরের চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোর ছিল, ১০ ওভারে ২ উইকেটে ৪৮ রান।

ব্যাটিং সহায়ক উইকেট না হলেও সাকিবকে প্রায় সব ম্যাচেই আক্রমণাত্মক ঢংয়ে ব্যাট করতে দেখা গেছে। তবে আজ তিনি ছিলেন সাবধানী। তাতেও কাজ হলো। ২৬ বলে ১ বাউন্ডারিতে ১৫ রান করে আউট হয়েছেন তিনি। হ্যাজেলউডের করা অফ কাটার তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে।

সৌম্য ব্যর্থতার-গাড়ি চলছেই

জিম্বাবুয়েতে যে সৌম্য সরকার বোলারদের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন, সেই তিনিই অস্ট্রেলিয়া সিরিজে নিজেকে হারিয়ে খুঁজছেন! এক-দুটি নয়, টানা চার টি-টোয়েন্টিতে হতাশ করলেন এই ওপেনার। তার ব্যর্থতার-গাড়ি চললেও উইনিং কম্বিনেশন না ভাঙতেই হয়তো সুযোগ মিলছে। কিন্তু আজ (শনিবার) চতুর্থ টি-টোয়েন্টিতেও সেই একই দৃশ্য ফুটে উঠলো সৌম্যর ব্যাটে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চতুর্থ টি-টোয়েন্টিতে ১০ বলে ৮ রান করে আউট হয়ে গেছেন সৌম্য। আগের ওভারে অ্যাশটন টার্নারকে ছক্কা মারায় মনে হয়েছিল, আজ বুঝি সৌম্যকে পাওয়া যাবে। কিন্তু জশ হ্যাজেলউডের বলে ইতি ঘটলো তার ইনিংসের। বল ব্যাটের ‍কানায় লেগে উঠে গেলে কভারে সহজ ক্যাচ নিতে ভুল করেননি অ্যালেক্স ক্যারি।

অবাক করা বিষয় হলো, আজকের ৮ রানই চলতি সিরিজে সৌম্যর সর্বোচ্চ! প্রথম টি-টোয়েন্টিতে আউট হন ২ রানে। পরের ম্যাচে তো অবস্থা আরও খারাপ, রানের খাতাই খুলতে পারেননি। আর তৃতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছিলেন মাত্র ২ রানে।

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ নিশ্চিতের পর এবার হোয়াইটওয়াশের মিশন। সেই লক্ষ্যে চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগের ম্যাচের পর আজও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ।

যাদের নিয়ে এসেছে সিরিজ জয়, সেই একাদশই রেখেছে বাংলাদেশ। তবে সিরিজ খোয়ানো অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন। অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করা নাথান এলিসকে বিশ্রাম দিয়ে অ্যান্ড্রু টাইকে ফিরিয়েছে তারা। এছাড়া লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বদলে নেওয়া হয়েছে মিচেল সুয়েপসনকে।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, মোয়েসেস হেনরিকস, অ্যালেক্স ক্যারি, অ্যাশটন টার্নার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, অ্যাশটন অ্যাগার, অ্যান্ড্রু টাই, মিচেল সুয়েপসন, জশ হ্যাজলউড।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম