মার্শের বিদায়ে এলোমেলো অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২১, ২০:৪১আপডেট : ০৭ আগস্ট ২০২১, ২০:৪৩

সাকিব আল হাসানকে এক ওভারে পাঁচ ছক্কা মারলেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। মনে হচ্ছিল, আজ হয়তো অস্ট্রেলিয়ার দিন। তবে ক্রিস্টিয়ানের বিদায়ের পর ঘুরে গেলো ম্যাচের দৃশ্যপট। ম্যাচে ফেরা বাংলাদেশ মিচেল মার্শকে তুলে নিয়ে এলোমেলো করে দিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ।

মার্শের বিদায়ে ষষ্ঠ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চতুর্থ টি-টোয়েন্টিতে ১০৫ রানের লক্ষ্যে খেলা সফরকারীদের সংগ্রহ ১০.৩ ওভারে ৬ উইকেটে ৬৫ রান।

আবারও প্রথম ওভারে মেহেদী-ম্যাজিক

স্পিন সহায়ক পিচে স্পিন আক্রমণ দিয়েই শুরু হচ্ছে বাংলাদেশের বোলিং। এবং কাঙ্ক্ষিত সাফল্য এনেও দিচ্ছেন শেখ মেহেদী হাসান। চতুর্থ টি-টোয়েন্টিতে এই স্পিনার আবারও দারুণ এনে দিয়েছেন বাংলাদেশকে।

তার ঘূর্ণিতে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে বোল্ড করে প্যাভিলিয়নে ফিরিয়েছেন মেহেদী। দুঃসময় কাটানো ওয়েড ৩ বলে মাত্র ২ রান করে আউট হয়ে গেছেন।

বাংলাদেশের ১০৪

মাহমুদউল্লাহ বলেছিলেন, শেষ দুই ম্যাচে ব্যাটিং ভালো হবে। যদিও তার কথার উল্টোটা ঘটলো চতুর্থ টি-টোয়েন্টিতে! অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বাজে ব্যাটিং হলো আজ (শনিবার)। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করেছে বাংলাদেশ।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে হতাশা থেকেই গিয়েছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও জানিয়েছিলেন, ব্যাটিং ভালো করতে হবে। মাহমুদউল্লাহর বিশ্বাস ছিল, শেষ দুই ম্যাচে জ্বলে ‍উঠবেন ব্যাটসম্যানরা। কিন্তু আজ চতুর্থ টি-টোয়েন্টিতে চলতি সিরিজের সবচেয়ে বাজে পারফরম্যান্স হলো ব্যাটসম্যানদের।

আবারও ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার (৮)। রানের খাতা খুলতে পারেননি মাহমুদউল্লাহ ও নুরুল হাসান সোহান। ভালো শুরু পেয়েও ইনিংস লম্বা করতে পারেননি সাকিব আল হাসান (১৫)। সর্বোচ্চ ২৮ রান এসেছে নাঈম শেখের ব্যাট থেকে। আফিফ হোসেনের ১৭ বলে ২০ ও মেহেদী হাসানের ১৬ বলে ২৩ রানের ইনিংস দুটিতে ১০০ ছাড়ায় বাংলাদেশের স্কোর।

অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার মিচেল সুয়েপসন। এই স্পিনার ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। তার সমান ৩ উইকেট পেতে অ্যান্ড্রু টাই ৩ ওভারে খরচ করেছেন ১৮ রান। জশ হ্যাজেলউড ৪ ওভারে ২৪ রানে পেয়েছেন ২ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম