সৌম্যর সঙ্গে ব্যাটিং করার স্বপ্ন পিনাকের

রবিউল ইসলাম
১৩ জানুয়ারি ২০১৬, ২০:৫৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৬:২২

বয়স যখন ঠিক চার বছর তখনই ক্রিকেটের সঙ্গে পরিচয় হয় পিনাক ঘোষের। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একটু একটু করে বাড়তে থাকে ভালোবাসা। আট বছর বয়সে নেত্রকোনা থেকে 'বুস্ট পাওয়ার কাপ' খেলতে ঢাকায় আসেন। ওই টুর্নামেন্টে এক ম্যাচে ব্যাট হাতে ৫১ রানের ইনিংসও খেলেন। এরপর শুরু হয় তার এগিয়ে যাওয়া। অনূর্ধ্ব-১৫ দলে খেলার পর খেলেন অনূর্ধ্ব-১৭ পর্যায়ে। ভারতের মধ্য প্রদেশের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়েতে সর্বোচ্চ রান করেন বাঁহাতি এই ওপেনার। ফলশ্রুতিতে সুযোগ পান অনূর্ধ্ব-১৯ দলে।  পিনাক ঘোষ

সর্বশেষ দুটি সিরিজে সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না পিনাক ঘোষ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন গত নভেম্বরে চট্টগ্রামে। এরপর ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তার ব্যাট হাসেনি। অথচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা দুটি সিরিজে ব্যাটিং সাফল্যে উদ্ভাসিত পিনাক। ঘরের মাঠে ৭ ম্যাচে ২৫৫ রান; প্রোটিয়াদের মাঠে গিয়ে ২৮০ রান করে সিরিজ সেরার পুরস্কারও পেয়েছিলেন।

দক্ষিণ আফ্রিকায় এক ম্যাচে দেড়শো রান করে সময়টা খুব উপভোগ করেছেন পিনাক। কেননা ওই ম্যাচের পর থেকেই তার ক্রিকেট জীবন বদলানো শুরু হয়েছে।ক্রিকেট ক্যারিয়ারে তাই সবচেয় প্রিয় মূহূর্ত পিনাকের এটিই।

পিনাক ঘোষের প্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও সৌম্য সরকার। ভয়ডরহীন ক্রিকেট খেলে নাম কুড়ানো সৌম্যর সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন তিনি।বিশ্বকাপে ভালো কিছু করতে চান পিনাক ঘোষ। যাতে করে সবাই তাকে মনে রাখে। তবে নির্দিষ্ট করে কোনও লক্ষ্য ঠিক করতে চান না তিনি। দলের উপকার হবে এমন কিছুই ভাবনা তার।  ব্যাটিং অনুশীলনে নামার আগে পিনাক

ক্রিকেটার হয়ে আসার পেছনে সবচেয়ে বেশি কৃতিত্ব দিচ্ছেন কোচ মিজানুর রহমান বাবুলকে। অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার পর থেকেই যুব দলের কোচ মিজানুর রহমান বাবুলের পরিকল্পনা মতো কাজ করে সাফল্য পেয়েছেন।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ১৫ যোদ্ধাকে নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বাংলা ট্রিবিউনে। আজ বুধবার থাকছে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান পিনাক ঘোষের একান্ত সাক্ষাৎকার :-

বাংলা ট্রিবিউন:  ক্রিকেটার হয়ে উঠার গল্পটা কেমন ছিল?

পিনাক ঘোষ:  আমার বয়স যখন ৪ বছর তখই মূলত ক্রিকেট খেলা আমি শুরু করি। আমার আঙ্কেল স্বরজিৎ স্যারের কাছে ক্রিকেটের প্রথম শিক্ষা নেই আমি। আমার ক্রিকেটের বেসিক ওনার হাত ধরেই। এরপর আমি ময়মনসিংহে আসি। ওখানে জাকির ভাই ও পাপ্পু স্যার ছিলেন আমার কোচ। ময়মনসিংহে গিয়ে আমার ব্যাটিংয়ে বেশ ভালো উন্নতি হয়েছে। এরপর অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ খেলে ওখান থেকেই অনূর্ধ্ব-১৯ দলে ডাক পাই। তারপর পুরো কৃতিত্ব বাবুল স্যারের। যতটুকুই শিখেছি সবটাই তার কাছ থেকে। উনি না থাকলেও হয়তো আমি এখান পর্যন্ত আসতে পারতাম না। আমি অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ার পর প্রথম সিরিজে বাদ পড়ে যাই। যাতে দলে ফিরতে পারি এজন্য তিনি আমাকে আলাদা করে অনুশীলন করাতেন। আমার ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করতো। পাশাপাশি তুষার স্যারও আমাকে অনেক সাহায্য করেছে। আমার ফিটনেসে সমস্যা ছিল, উনি আমাকে ফিটনেসের ব্যাপারে সাহায্য করেছেন। পিনাক ঘোষ

বাংলা ট্রিবিউনশুরু থেকেই কী ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন ছিলো?

পিনাক ঘোষ:  হ্যাঁ। শচির আমার প্রিয় ক্রিকেটার ছিলেন। তবে এখন আমার প্রিয় ক্রিকেটার সৌম্য সরকার। আমি স্বপ্ন দেখি জাতীয় দলে সৌম্য ভাইয়ের সঙ্গে খেলবো।

বাংলা ট্রিবিউনওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছেন। সব মিলিয়ে প্রস্তুতি কেমন?

পিনাক ঘোষআমাদের প্রস্তুতি অনেক ভালো। আমরা টানা খেলার মধ্যেই আছি। গত এক বছরের মধ্যে আমাদের একটি মাত্র টুর্নামেন্ট খারাপ গেছে। এছাড়া সবগুলোতেই আমরা ভালো ক্রিকেট খেলেছি। আশা করি বিশ্বকাপে আমরা সবার প্রত্যাশা পূরণ করতে পারবো। এখন আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলছি, আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারবো।

বাংলা ট্রিবিউননিজের প্রস্তুতি কেমন মনে হচ্ছে?

পিনাক ঘোষচেষ্টা করছি নিজের স্কিল উন্নত করার। শেষ কয়েকটা ম্যাচ আমার ভালো যায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচটি ভালো হয়নি। চেষ্টা করছি, আশা করি দ্রুতই রানে ফিরে আসতে পারবো। আমার প্রস্তুতিতে কোনও ঘাটতি দেখছি না।  মাশরাফির ক্লাসে ডান থেকে প্রথমে পিনাক ঘোষ

বাংলা ট্রিবিউন:  বিশ্বকাপের আগে প্রতিপক্ষ বোলারদের নিয়ে বাড়তি কোনও পরিকল্পনা করেছেন কিনা?

পিনাক ঘোষ:  বিশ্বকাপে আমাদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আমরা আসলে এক সঙ্গে সব পরিকল্পনা করছি না। একটি একটি ম্যাচ নিয়ে আমাদের পরিকল্পনা। শেষ ত্রিদেশীয় টুর্নামেন্টে আমাদের ব্যাটিংয়ে বেশ কিছু ভুল ছিল। আমরা সেগুলো নিয়ে বিশেষ কাজ করেছি। গত ম্যাচে শান্ত এবং সাইফ খুব ভালো ব্যাটিং করেছে। তবে ম্যাচের আগে আগে প্রতিপক্ষ বোলারদের নিয়ে আমরা কাজ করবো।

বাংলা ট্রিবিউন:  আপনি ব্যক্তিগত ভাবে স্পিন আক্রমন নিয়ে আলাদা কোনও কাজ করেছেন?

পিনাক ঘোষ:  পেস বোলিংয়ের বিপক্ষে আমি তুলনামূলক ভালো ব্যাটিং করি। তবে গত কিছুদিন স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। পেস বোলিংয়ের ক্ষেত্রে আমার বেশকিছু স্কোরিং জোন আছে; স্পিনের ক্ষেত্রে কিছুটা কম।

বাংলা ট্রিবিউন:  ব্যক্তিগত লক্ষ্য কী?

পিনাক ঘোষব্যক্তিগত লক্ষ্যটা গোপন রাখতে চাই। বিশ্বকাপে ওই লক্ষ্যে পৌঁছাতে পারলে সবাইকে জানাবো। তবে অবশ্যই চাই দলের জন্য কিছু করতে। যাতে করে মানুষ আমাকে মনে রাখতে পারে।

বাংলা ট্রিবিউন:  কোচ কিভাবে আপনাকে উৎসাহিত করছেন?

পিনাক ঘোষ

পিনাক ঘোষ:  স্যারতো সবদিকেই খেয়াল রাখছেন। আমাদের যেন কোনও ত্রুটি না থাকে সেইগুলোর দিকে তিনি সব সময় নজর রাখেন। আমাদের সব সময় আত্মবিশ্বাস দেন তিনি। ব্যক্তিগত ভাবে আমাকে আমার ব্যাটিং কৌশলগুলো সম্পর্কে ধারণা দিয়েছেন। 

বাংলা ট্রিবিউন:  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি না জেতার আক্ষেপ দূর করা সম্ভব কিনা এবার?

পিনাক ঘোষ:  আমরা চেষ্টা করছি। কোনও ত্রুটি নিয়েই আমরা বিশ্বকাপে যেতে চাই না। যার যা পরিকল্পনা আছে সেগুলো আবার পর্যালোচনা করা হচ্ছে। সবকিছুই পরিকল্পনামাফিক হচ্ছে। আমরা আশাবাদী এবার আক্ষেপ দূর করতে পারবো।

বাংলা ট্রিবিউন:  নিজেদের মাটিতে খেলা; এটা চাপ হতে পারে..?

পিনাক ঘোষ:  এটা আমাদের কাছে বাড়তি সুবিধা। সবাই আমাদের সাপোর্টার, আমাদের পক্ষেই গলা ফাটাবে। আমরা আরও বেশি অনুপ্রেরণা পাবো।

প্রোফাইল

নাম: পিনাক ঘোষ

ডাক নাম: পিনাক

জন্ম: ২০ জানুয়ারি ১৯৯৯

জন্মস্থান: নেত্রকোনা

উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি

ওজন: ৭৮ কেজি

পড়াশুনা: এইচএসসি প্রথম বর্ষ

বোলিং স্টাইল: বাঁহাতি ওপেনার

প্রিয় শটস: কাভার ড্রাইভ ও ফ্লিক

প্রিয় মানুষ: মা-বাবা

প্রিয় ক্রিকেটার: শচীন টেন্ডুলকার (ভারত) এবং তামিম ইকবাল, সৌম্য সরকার মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)

ক্রিকেট ছাড়া অন্য প্রিয় খেলা: বিলিয়ার্ড

প্রিয় ফুটবল তারকা: লিওনেল মেসি

প্রিয় ফুটবল দল: আর্জেন্টিনা

প্রিয় বন্ধু: আব্দুল হালিম ও সাইফ হাসান

ক্যারিয়ারের সেরা মুহূর্ত: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেড়শ রান করার পর টিম বাসে ৪৫ মিনিট

ছবি : সাজ্জাদ হোসেন

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম