সাকিবকে সেরা নির্বাচিত করতে ভোট দেবেন কীভাবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২১, ১৫:৪২আপডেট : ০৮ আগস্ট ২০২১, ১৫:৪২

আইসিসির জুলাই মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে সাকিব আল হাসান। আইসিসির এই পুরস্কার নির্ধারণে ভূমিকা রাখতে পারবেন আপনিও। মিচেল মার্শ ও হেইডেন ওয়ালশ জুনিয়রকে টপকে বাংলাদেশি অলরাউন্ডারকে মাসসেরা করতে দিতে হবে ভোট।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। সাকিবকে মাসের সেরা নির্বাচিত করতে ভোট দিতে হবে এই লিংকে- https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month

জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছেন সাকিব। তার দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। একমাত্র টেস্টে ৫ উইকেট নেন সাকিব, যদিও ব্যাট হাতে এক ইনিংসে ৩ রানের বেশি করতে পারেননি তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ১৪৫ রান এসেছে সাকিবের ব্যাট থেকে। যার মধ্যে দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের অপরাজিত ইনিংসও খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এছাড়া টি-টোয়েন্টি সিরিজে ৩৭ রান ও ৩ উইকেট নেন সাকিব।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম