এবার শেষটা জয়ে রাঙানোর সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১০:৪৩আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১০:৪৮

আগের ম্যাচে হেরে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। সোমবার তাই সিরিজের পঞ্চম  ও শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে! যদিও দুই দলের জন্য ভিন্ন কারণে ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। জয়ে ফেরা অস্ট্রেলিয়া যে কোন মূল্যেই শেষ ম্যাচটি জিতে সিরিজ শেষ করতে চাইবে। অন্যদিকে সিরিজ জিতলেও চার ম্যাচেই ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তাইতো সেই ব্যর্থতা কাটিয়ে নিজেদের কন্ডিশনে শেষটা জয়ে রাঙানোর সুযোগ বাংলাদেশ দলের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম সোমবার সন্ধ্যা ছয়টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন, বিটিভি ও টি-স্পোর্টস।

সর্বশেষ ম্যাচে হারলেও তার আগেই ইতিহাস গড়া হয়ে গেছে বাংলাদেশের। প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। তবে চতুর্থ ম্যাচে ড্যান ক্রিস্টিয়ানের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশের বিপক্ষে তিন রানে ম্যাচ জিতে নেয় সফরকারীরা। আগের তিন ম্যাচে যেখানে অস্ট্রেলিয়ার কোন পরিকল্পনাই সফল হয়নি। সেখানে চতুর্থ ম্যাচে এসে নতুন কিছু করার চেষ্টায় সফল হয়েছে অজিরা। বাড়তি একজন স্পিনারের পাশপাশি ক্রিস্টিয়ানকে ওপরের দিকে খেলায় তারা। তাতেই হয়েছে বাজিমাত। সোমবারের শেষ ম্যাচেও আগের ম্যাচের পরিকল্পনা নিয়েই হয়তো মাঠে নামবে ম্যাথু ওয়েডের দল। 

এদিকে নিজেদের চেনা কন্ডিশনে ব্যর্থ হচ্ছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চার ম্যাচের একটিতেও মাহমুদউল্লাহরা ভালো ব্যাটিং করতে পারেনি। এমন স্লো উইকেটে অস্ট্রেলিয়ার পেসার ও স্পিনারদের বিপক্ষেও ধুঁকতে হয়েছে। সবমিলিয়ে তাই সিরিজের শেষ ম্যাচটি বাংলাদেশের ব্যাটসম্যানদের নিজেদের প্রমাণ করার ম্যাচও।

মাহমুদউল্লাহ আগের ম্যাচেই জানিয়েছিলেন, বাকি দুটি ম্যাচে ব্যাটসম্যানরা রান করার চেষ্টা করবে। কিন্তু চতুর্থ ম্যাচে উল্টো ভূতুরে ব্যাটিং করেছে বাংলাদেশ। বিশেষ করে দুই ওপেনার শুরুটা ভালো করতে পারছে না বলেই ভুগতে হচ্ছে। পাশাপাশি দুই অভিজ্ঞ ক্রিকেটের সাকিব ও মাহমুদউল্লাহ প্রয়োজন মতো দায়িত্ব পালন করতে পারছেন না। তৃতীয় ম্যাচে মাহমুদউল্লাহ ৫২ রানের ইনিংস খেললেও চতুর্থ ম্যাচে বাজে শটে আউট হয়েছেন।

তাই ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ একটু বেশি সতর্ক, ‘ব্যাটসম্যান হিসেবে আমাদের সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। সামনের ম্যাচে ব্যাটিং বিভাগে ভালো করার চেষ্টা করবো।’

দলগত পারফরম্যান্সেই মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। কালকেও এমন কিছুরই আশা করছেন পেসার শরিফুল ইসলাম। তার কথাতে মিললো সেই ইঙ্গিত, ‘দেখেন আমাদের এখন যে দল, সবাই পারফর্ম করছে। সবাই সবার ওপর ভরসা রাখছে, একজনের ওপর ছেড়ে দিচ্ছে না। একজন আউট হলে অপরজন ধরছে। তো এ জিনিসটা যতদিন থাকবে, তখন জয় পাওয়াটাও সহজ হবে। আমরা সবাই ইতিবাচক মানসিকতা নিয়েই মাঠে নামছি।’

এদিকে টানা চার ম্যাচে একই একাদশ নিয়ে মাঠে নামা বাংলাদেশ দলে সোমবারও পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণই বলা চলে। শেষ মুহূর্তে সৌম্যকে বাদ দিলে হয়তো মিঠুনকে দেখা যেতে পারে। গত চার ম্যাচে সৌম্যর স্কোর ২, ০, ২ ও ৮। তারপরও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সেরা সৌম্যর ওপর টিম ম্যানেজমেন্ট আরেকবার ভরসা রাখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম