মিরপুরের পিচ নিয়ে সন্তুষ্ট নন এই অজি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ১৩:৩৬আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৩:৩৬

মিরপুর স্টেডিয়ামে চার টি-টোয়েন্টিতেই রান তুলতে ঘাম ছুটেছে অস্ট্রেলিয়া-বাংলাদেশের। ধীর গতির পিচে সর্বোচ্চ রানই উঠেছে মাত্র ১৩১। এমন পিচ নিয়ে তাই খুব বেশি খুশি হতে পারছেন না সফরকারী ব্যাটসম্যানরা। যার কল্যাণে অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি জিতেছে, সেই ড্যান ক্রিস্টিয়ানই বলেছেন, ‘পিচটা আকর্ষক নয়।’

সর্বশেষ শনিবারের ম্যাচটিও ছিল লো স্কোরিং। টস জিতে ব্যাট করে বাংলাদেশ ৯ উইকেটে করে ১০৪ রান। জবাবে ক্রিস্টিয়ানের ১৫ বলে ৩৯ রানের ঝড়ই জিততে ভূমিকা রাখে অস্ট্রেলিয়ার। যেখানে সাকিবের এক ওভারেই তিনি হাঁকান ৫ ছক্কা! তার ঝড়ো ব্যাটিংয়ের পরেও জিততে ঘাম ছুটে যায় অস্ট্রেলিয়ার। ৭ উইকেট হারিয়ে তারা জয়ের দেখা পায় ১৯তম ওভারে! তাই এমন পিচ দেখার পর ক্রিস্টিয়ানের মূল্যায়ন, ‘ম্যাচগুলো অবশ্যই রোমাঞ্চকর আমাদের জন্য। কিন্তু আমার মনে হয় না এমন পরিস্থিতির জন্য টি-টোয়েন্টির আবির্ভাব হয়েছে।’

টি-টোয়েন্টি ম্যাচ মানেই যে চার-ছক্কার বৃষ্টি। সেই কথাই মনে করিয়ে দিলেন ক্রিস্টিয়ান, ‘টি-টোয়েন্টির জন্মই হয়েছে ছক্কা আর প্রচুর রানের জন্য। সে হিসেবে পিচটা কিন্তু আকর্ষক কিছু না।’ 

তাই তিনি মনে করেন সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য মিরপুরের পিচ মোটেও আদর্শ নয়। তার কারণও তিনি তুলে ধরেছেন, ‘যেহেতু সংযুক্ত আমিরাতে কিছুটা খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে শারজায় রাতে সেখানে শিশির পড়ে, মাঠও বেশ ছোট। সেক্ষেত্রে সেখানে ২২০ হচ্ছে উইনিং স্কোর।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম