ম্যাচ খেলে রাতেই দেশে ফিরছে অস্ট্রেলিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ১৫:৫৬আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৫:৫৬

আজই দেশে ফিরে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। সেটি খেলেই নিজেদের চার্টার্ড বিমানে দ্রুত দেশে ফিরবে ম্যাথু ওয়েডরা। এজন্য অস্ট্রেলিয়ার বহনকারী কান্তাস এয়ারওয়েজের চার্টার্ড বিমানের সোমবার বিকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ঢাকায় পা রাখার পর অস্ট্রেলিয়া যে প্রক্রিয়ায় ইমিগ্রেশন সম্পন্ন করেছে, সেই একই প্রক্রিয়াতে বিমানে উঠবেন অজি ক্রিকেটাররা। ২৭ জুলাই থেকে পুরোটা সময় তারা জৈব সুরক্ষা বলয়েই ছিলেন। দশ দিনের এই সফরে অস্ট্রেলিয়া দ্রুততম সময়ে ৫টি ম্যাচ খেলছে। সোমবার সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

এদিকে বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অস্ট্রেলিয়া সম্পূর্ণ স্পর্শহীন থাকবে এবং দেশে ফিরে যাবে মাঠ থেকে খেলা শেষ করেই। 

প্রসঙ্গত, বাংলাদেশ সফরে আসার আগে নানারকম শর্ত দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিবি) অজিদের সব শর্ত মেনে নিয়েই সিরিজ আয়োজন করেছে। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম