সেই ৫ ছক্কা নিয়ে যা বললেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২১, ২৩:৫৫আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২৩:৫৫

ড্যানিয়েল ক্রিস্টিয়ানের ব্যাটিং তাণ্ডবের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিবের এক ওভারে ৫ ছক্কা হাঁকান ক্রিস্টিয়ান। ৬, ৬, ৬, ০, ৬, ৬- এই ছিল সাকিবের এক ওভারের পরিসংখ্যান।

বিশ্বের অন্যতম বুদ্ধিদীপ্ত বোলার হিসেবে বিবেচিত সাকিবের ওভারে ৫ ছক্কা হাঁকানো, সত্যি অবিশ্বাস্য! এক ওভারে এত ছক্কা হজমের পর সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তবে এক ম্যাচের ব্যবধানে সাকিব ফিরেছেন নিজের রূপে। ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার হাতে সাকিব জানালেন, তিনি সমালোচনায় কান দেন না।

সোমবার সাকিবের ঘূর্ণি জাদুতে অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। আগের ম্যাচে বোলিংয়ে ছক্কা হজমের পর এভাবে ফিরে আসাটা কতটা কঠিন ছিল, এমন প্রশ্নে সাকিবের উত্তর, ‘অবশ্যই আমি মানুষ (হাসি)। অনেকেই প্রভাবিত হয়, অনেকে হয় না। আমি হয়তো নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পেরেছি। আমার চারপাশে অমনই, যেখানে আমাকে এফেক্ট করার সম্ভাবনা (শঙ্কা) কম থাকে। সেদিক থেকে আমি অনেক লাকি।’

ব্যাট হাতে ইনিংসগুলো বড় করতে না পারলেও সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিবই। ব্যাট হাতে ২২.৮০ গড়ে ১১৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৩৬ রান। অন্যদিকে বল হাতে ৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম