ওয়েড বলছেন, এমন হার অস্ট্রেলিয়ার সঙ্গে যায় না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১৬:০১আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৬:০১

এমন বিধ্বস্ত, বিমর্ষ অস্ট্রেলিয়াকে কবে দেখা গেছে? নিকট অতীতে অজিদের এমন বাজে অবস্থার সম্মুখীন হতে হয়নি। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবকটিতেই স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়ানরা। এর পরেও চতুর্থ ম্যাচটি কোন রকমে জিতে সান্ত্বনা পুরস্কার  আদায় করে নিয়েছে। সবমিলিয়ে ৫ ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। বাংলাদেশের কাছে এমন হার মেনে নিতে পারছে না সফরকারীরা। পুরস্কার বিতরণী মঞ্চে হতাশ কণ্ঠে ভারপ্রাপ্ত অধিনায়ক ম্যাথু ওয়েড জানালেন, এই হার অস্ট্রেলিয়ার সঙ্গে যায় না!

এক প্রশ্নের জবাবে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাথু ওয়েড বলেছেন, ‘এই সিরিজ থেকে ইতিবাচক কিছু নেওয়ার নেই। যেভাবে আমরা হেরেছি, বিশেষ করে আজ (সোমবার) রাতে। তা কোনওভাবেই অস্ট্রেলিয়া দলের সঙ্গে মানানসই নয়।’

প্রতিটি ম্যাচেই বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে লড়াই করেছে সফরকারীরা। তাই ভবিষ্যতে স্পিনের বিপক্ষে আরও ভালো প্রস্তুতি নিয়ে আসার তাগিদ অনুভব করছেন অজি এই ব্যাটসম্যান, ‘বাস্তবতা হলো আমাদেরকে স্পিনের বিপক্ষে আরও ভালো হতে হবে। আমিসহ সবাইকে। এই দলে অনেক খেলোয়াড় আছে যাদের এমন কন্ডিশনে রান করার উপায় বের করতে হবে।’

পাশাপাশি বাংলাদেশের প্রশংসা করতেও ভুললেন না ওয়েড, ‘নিজেদের কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত একটি দল। স্পিনাররা অসাধারণ বোলিং করেছে। ব্যাটিংয়ে ব্যাটসম্যানরা বাড়তি রানের পথও খুঁজে নিয়েছে। এ জায়গাটায় আমাদের আরও ভালো করতে হবে। তারা হয়তো শুরুতেই কিছু রান করে এগিয়ে গেছে। যা আমাদের আগে করা উচিত ছিল।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম