বাসায় ফিরে সারপ্রাইজ পেলেন মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১৭:১৩আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৭:১৩

মাহমুদউল্লাহর নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সফরকারীদের ৬২ রানে অলআউট করে সর্বনিম্ন রানের লজ্জায়ও ডুবিয়েছে। সবমিলিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের আনন্দ নিয়ে বাসায় ফিরে আরেক সারপ্রাইজ পেলেন টি-টোয়েন্টি অধিনায়ক। বড় ছেলে রাঈদ মুগ্ধ করে ছেড়েছেন মাহমুদউল্লাহকে।

জিম্বাবুয়ে সিরিজ খেলতে বাংলাদেশ গত ২৯ জুন দেশ ছেড়েছিল। ওই সফরে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশে ফিরলেও পরিবারের কাছে ফিরতে পারেনি সাকিব-মাহমুদউল্লাহরা। বিমানবন্দর থেকে সোজা হোটেল ইন্টারকন্টিনেন্টালে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যেতে হয়েছে। সময়ের হিসেবে প্রায় দেড় মাস পরিবার থেকে আলাদা থাকতে হয়েছে সবাইকে।

তাইতো সিরিজ শেষ করে কোনওরকম রাতটুকু কাটিয়ে যে যার বাসায় ফিরেছেন। অনেকেই আবার ম্যাচ শেষেই বাসার উদ্দেশে রওয়ানা হয়েছেন। যেমনটা করেছেন মাহমুদউল্লাহ। অবশ্য বাসায় ফেরার পথে ঘুণাক্ষরেও ভাবেননি তার জন্য সারপ্রাইজ তৈরি করে রেখেছেন বড় ছেলে রাঈদ। নিজের আঁকা একটি ছবি দরজায় টাঙিয়ে সেখানে লিখেছেন ‘ওয়ালেকাম বাবা’। দীর্ঘদিন পর বাবার ফিরে আসাটা স্মরণীয় করে রাখতেই বুঝি রাঈদের এমন প্রচেষ্টা। ছবিতে রাঈদ নিজেকে ছাড়াও ছোট ভাই মাইদ, বাবা ও মাকে এঁকেছেন। দরজায় ছবি টানিয়ে দুই পাশে দুটো বেলুনও লাগিয়েছেন রাঈদ।

ছেলের এমন সারপ্রাইজে খুশি হয়েছেন মাহমুদউল্লাহ নিজেও। ফেসবুকে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, রাঈদের সারপ্রাইজ। আমি দারুণ খুশি।’

আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ওই সফরের আগে এক সপ্তাহের ছুটি পেয়েছে ক্রিকেটররা। এই সময়টাতে তাদের জৈব সুরক্ষা বলয়েও থাকতে হবে না। এই সুযোগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও যুক্তরাষ্ট্রে চলে গেছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসার আগেই ফিরে আসবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরা এই ক্রিকেটার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের