জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২১, ১৪:৩৭আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৪:৩৭

আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এদিনটিতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসান বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার অঙ্গীকার করে ফেসবুকে লিখেছেন, ‘শোকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বহুদূর।’

ফেসবুকে একটি ছবি পোস্ট করে শোকাবহ আগস্টকে স্মরণ করেন সাকিব। বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আজ স্মরণ করতে চাই সেই দুর্ভাগ্যজনক সময়কে- যেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা নিহত হয়েছিলেন। মহান এই নেতার দেশের প্রতি অবদান অবিস্মরণীয়। বাংলাদেশকে আরও উন্নত করতে আমাদের সবার যে প্রচেষ্টা, সেটা সফল হলেই কেবল বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে।’

ওপেনার তামিম ইকবালও শ্রদ্ধা ভরে স্মরণ করছেন বঙ্গবন্ধু ও তার পরিবারকে। ফেসবুকে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের অন্যান্য শহীদদের।’

সাবেক অধিনায়ক ও বর্তমানে নড়াইল -১ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা একটি ছবি পোস্ট করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম