পরিবার আফগানিস্তানে, দুশ্চিন্তায় কাটছে রশিদের

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২১, ১৬:৩৮আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৬:৪১

তালেবানদের উত্থানের বিরুদ্ধে সরব ছিলেন রশিদ খান। বিশ্ব নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সামাজিক মাধ্যমে। দ্য হান্ড্রেড খেলতে তিনি ইংল্যান্ডে থাকলেও পরিবার অবস্থান করছে আফগানিস্তানে। অরাজক পরিস্থিতি থেকে পরিবারকে উদ্ধার করতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটছে আফগান লেগ স্পিনারের।

আফগানিস্তানে তালেবানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটির আকাশসীমা আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে দেশ ত্যাগ করতে পারছেন না রশিদ খানের পরিবার।

মানসিকভাবে আফগান লেগ স্পিনার কতটা দুশ্চিন্তায় আছেন, সেটি প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ওর (রশিদের) দেশে অনেক কিছু হচ্ছে। বাউন্ডারি লাইনে ওর সঙ্গে এসব বিষয় নিয়েই কথা হয়েছে। পরিবারকে সেখান থেকে উদ্ধার করতে না পারায় ও ভীষণ চিন্তিত। তাই মানসিকভাবে ওর ওপর দিয়ে অনেক কিছু যাচ্ছে।’

অথচ এমন চাপের মাঝে থেকেও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন রশিদ। তার প্রশংসা করে পিটারসেন বলেছেন, ‘এমন চাপের মাঝে থেকেও সেসব ভুলে ও যেভাবে পারফর্ম করছে, মোমেন্টাম ধরে রাখছে-তাতে আমার মনে হয় এটি দ্য হান্ড্রেডের হৃদয়গ্রাহী ঘটনাগুলোর মাঝে একটি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক