‘অদৃশ্য বলয়ে’ মুশফিক-লিটনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২১, ২২:১০আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২২:১৩

জিম্বাবুয়ে সফর থেকে শুরু করে ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ- টানা দেড় মাসের মতো পরিবার ছাড়া ‘বন্দি জীবন’ কাটিয়েছে বাংলাদেশ দল। করোনাকালে জৈব সুরক্ষা বলয় নামক ‘ফাঁদে’ পড়ে একপ্রকার বন্দি দশাতেই কাটছে ক্রিকেটারদের জীবন। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ। ওই সিরিজেও থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই। তবে সিরিজ শুরুর আগেই ছুটিতে থাকা ক্রিকেটারদের বিসিবির পক্ষ থেকে ‘অদৃশ্য বলয়ে’ থাকার নির্দেশনা দেওয়া রয়েছে। সেটিও এই করোনার কারণেই।

করোনাকালীন সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি বিসিবির আয়োজন করা চতুর্থ হোম সিরিজ। অস্ট্রেলিয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলেছে বাংলাদেশ। আগামী ২৪ আগস্ট ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। ১ সেপ্টেম্বর শুরু হবে সিরিজ। এতে অংশ নিতে ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার অনুশীলন শুরু করেছেন। অস্ট্রেলিয়া সিরিজে থাকা বেশিরভাগ খেলোয়াড়ই ছুটি কাটাচ্ছেন, আবার কেউ কেউ ছুটি কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। এর মধ্যে সাকিব আল হাসান পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে। ২৪ আগস্টের আগেই তার দেশে ফেরার কথা।

কোয়ারেন্টিন জটিলতায় অস্ট্রেলিয়া সিরিজে না থাকা মুশফিকুর রহিম ও লিটন দাসের সঙ্গে আজ (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে এসেছিলেন সৌম্য সরকার, শামীম হোসেন, ইবাদত হোসেনরা। দুপুর থেকে ব্যাটে-বলে অনুশীলন করেছেন শেরেবাংলার সবুজ গালিচায়।

এই মুহূর্তে ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে না থাকলেও নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের সতর্ক থাকতে বলেছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কথা তেমনই। তিনি বলেছেন, ‘আমাদের খেলোয়াড়দের নিয়েও মেডিক্যাল ও ক্রিকেট অপারেশনস বিভাগ কাজ করছে। সংশ্লিষ্ট অন্যান্য বিভাগও কাজ করছে। ইতিমধ্যে তাদের বলে দেওয়া হয়েছে কী কী বিষয় মেনে চলবেন এবং তাদের চলাফেরা সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে। পরিবারের মাঝেই থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং জনসমাগমে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে।’

অস্ট্রেলিয়া সিরিজ আয়োজনে সফরকারীদের বেশ কিছু কঠিন শর্ত বাস্তবায়ন করতে হয়েছিল বিসিবিকে। নিউজিল্যান্ড সিরিজে দুই-একটি ইস্যুতে শিথিলতা থাকলেও অস্ট্রেলিয়ার মতো প্রায়ই একই ব্যবস্থাপনায় জৈব সুরক্ষা বলয় তৈরি করবে বিসিবি। নিজামউদ্দিনের কথায়, ‘ব্যবস্থাপনার দিক থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলই প্রায় একই ঘরানার। তাই তাদের চাহিদা হলো অস্ট্রেলিয়াকে যে ধরনের বায়ো বাবল পরিবেশ দেওয়া হয়েছিল, তাদেরও তা দেওয়ার জন্য বারবার বলছে। আমরাও চেষ্টা করছি একই রকমের বায়ো বাবল পরিবেশ রাখার। এটা শুধু অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড দলেরই না, আমাদের দলের ক্ষেত্রেও নিরাপদ থাকার ব্যাপার রয়েছে ‘

সঙ্গে যোগ করেছেন, ‘সবকিছু বিবেচনা করে যতোটুকু ভালো সম্ভব, সম্পূর্ণ বায়ো বাবল তৈরি করে সিরিজ আয়োজন করবো। কিছু পরিবর্তন তো আছেই। অস্ট্রেলিয়া কিন্তু চার্টার্ড ফ্লাইটে এসেছিল, নিউজিল্যান্ডের পরিকল্পনা কমার্শিয়াল ফ্লাইটে আসার। সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন তো আসবেই। যেহেতু তারা কমার্শিয়াল ফ্লাইটে আসছে তাই ইমিগ্রেশন বা অন্যান্য প্রক্রিয়া অস্ট্রেলিয়ার মতো হবে না। তাও চেষ্টা থাকবে পাবলিক কন্ট্রাক্ট যথাসম্ভব কমিয়ে যেন হোটেলে আনা যায়।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম