ওমানেই বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০২১, ১১:৫৩আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৪:৩৮

প্রকাশ পেলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। উদ্বোধনী দিনেই প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে নামছে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ। আগামী ১৭ অক্টোবর প্রথমে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামবে একই গ্রুপে থাকা স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। তার পরেই স্কটল্যান্ডের মুখোমুখি হবে মাহমুদউল্লাহরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।  বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে। 

প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপে থাকা আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও নামিবিয়া খেলতে নামবে তার পরের দিন। প্রথম রাউন্ডের ম্যাচগুলো চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিটি গ্রুপ থেকে দুটি শীর্ষ দল পরে জায়গা পাবে সুপার-১২ তে। এর পর মূল পর্ব শুরু ২৩ অক্টোবর। 

প্রথম পর্বের গ্রুপ ‘এ’-তে রয়েছে- শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, নামিবিয়া ও আয়ারল্যান্ড। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। 

প্রথম রাউন্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে সুপার-১২ তে বাংলাদেশ দল সুযোগ পাবে গ্রুপ-২ এ। সেখানে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। এই গ্রুপের ষষ্ঠ দলটি হবে প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’ রানার্স-আপ।

তবে বাংলাদেশ প্রথম রাউন্ডে গ্রুপ রানার্স-আপ হলে কিন্তু প্রতিপক্ষ পরিবর্তন হয়ে যাবে। তখন দ্বিতীয় রাউন্ডে লাল-সবুজ জার্সিধারীদের অবস্থান হবে গ্রুপ-১-এ। সুপার-১২তে এই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের প্রথম রাউন্ডের ম্যাচের সূচি-

১৭ অক্টোবর:  বাংলাদেশ-স্কটল্যান্ড (রাত ৮টা)
১৯ অক্টোবর:  ওমান-বাংলাদেশ (রাত ৮টা)
২১ অক্টোবর:  বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (বিকাল ৪টা)
/এফআইআর/      
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম