টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত-পাকিস্তান মহারণ ২৪ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১৪:২৪আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৪:২৪

২২ গজে ভারত-পাকিস্তান মানেই অন্যরকম উত্তেজনা। সেই ম্যাচটি বিশ্বকাপে হলে তো কথাই নেই। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর আরও একটি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ হচ্ছে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। 

দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ভালো না হওয়াতে দ্বিপাক্ষিক সিরিজে দীর্ঘদিন ধরে একে অন্যের মুখোমুখি হয় না তারা। তবে আইসিসির ইভেন্টে অভ্যন্তরীণ সম্পর্কের প্রভাব পড়ার সুযোগ নেই। ফলে আগামী ২৪ অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুটি দল। তাও আবার শারজায়। যেখানে দল দুটি একটা সময় আলাদা রোমাঞ্চ তৈরি করতো। করোনার কারণে ভারত থেকে বিশ্বকাপ সরে যাওয়াতে দীর্ঘদিন পর আবারও শারজাতে ভারত-পাকিস্তানের মহারণ দেখার সুযোগ তৈরি হয়েছে। 

ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইটা মর্যাদারও। কিন্তু বিশ্বকাপের ময়দানে পাকিস্তান বরাবরই হতাশা উপহার দিয়েছে তার ভক্তদের। এই ফরম্যাটে ৫ মুখোমুখিতে সবগুলো ম্যাচেই হেরেছে পাকিস্তান।

১৭ অক্টোবর রাউন্ড ওয়ানের খেলা দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ২২ অক্টোবর পর্যন্ত রাউন্ড ওয়ানের খেলা চলবে। এরপর ২৩ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই। পরদিন ২৪ অক্টোবর রাত ৮টায় মাঠে নামবে ভারত-পাকিস্তান।  

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম