আফগান ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে পরিবর্তন আনলো তালেবান

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২১, ১৯:৩৯আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২:৫৬

ক্রিকেট প্রশাসনে প্রথম পরিবর্তন আনলো তালেবান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন আজিজুল্লাহ ফাজলি। তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশটির ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তন এটি। 

ফাজলি আফগান ক্রিকেটে মোটেও নতুন কেউ নন। দেশটির ক্রিকেটের সঙ্গে প্রায় দুই দশক ধরে যুক্ত। এমনকি শুরুর দিকে ক্রিকেট খেলার প্রচলনে যেসব খেলোয়াড়রা সম্পৃক্ত, তিনি তাদের একজন। অতীতে এসিবির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা ছিলেন। এছাড়া আঞ্চলিক ও ঘরোয়া ক্রিকেট বিস্তারেও কাজ করছেন।

সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রথমবার চেয়ারম্যানের পদে বসেছিলেন ফাজলি। কিন্তু ২০১৯ বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সরে যেতে হয় তাকে। ফাজলির নতুন নিয়োগের ঘোষণা তখনই এলো, যখন তালেবান নেতৃত্ব এসিবির কর্মকর্তাদের সঙ্গে রবিবার বৈঠকে বসেন।

নতুন দায়িত্বের পর তার প্রথম দায়িত্বটি হবে শ্রীলঙ্কায় আফগানিস্তান-পাকিস্তানের ওয়ানডে সিরিজটি ঠিকমতো মাঠে গড়ানো। কারণ আফগানিস্তানে নতুন রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে। এই অবস্থায় শ্রীলঙ্কায় যেতে বিকল্প পথ অবলম্বন করতে হবে আফগান ক্রিকেটারদের। এসিবির পরিকল্পনা, ক্রিকেটাররা পাকিস্তানে সড়ক পথে যেয়ে সেখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশে উড়ে যাবেন!

/এফআইআর/         
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক