শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেলো আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৩:১৪আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৩:১৪

নানা প্রতিবন্ধকতা সামনে চলে আসায় শেষ পর্যন্ত বাতিলই হলো পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। মূলত লজিস্টিক সাপোর্টসহ নানা প্রতিবন্ধকতা থাকায় সিরিজটি আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এমন সিদ্ধান্তের কথা জানায় দুই দেশের বোর্ড।

সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সিরিজটি মূলত আফগানিস্তানের হোম সিরিজ ছিল। সেটি শুরুতে হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। কিন্তু লঙ্কায় করোনার হানায় ১০ দিনের লকডাউন ঘোষণা করা হয় শনিবার। এর পর সিরিজ পাকিস্তানে সরিয়ে নেওয়ার কথা জানানো হয়।

তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর কাবুল থেকে সব ফ্লাইট বন্ধ রয়েছে। আফগানিস্তান দলের পরিকল্পনা ছিল সড়ক পথে পাকিস্তানে যাওয়া, এরপর দুবাইয়ের ফ্লাইট এবং সেখান থেকে শ্রীলঙ্কায় উড়ে যাওয়া। কিন্তু কোভিড-১৯ প্রটোকলে লজিস্টিক্যাল সমস্যায় পড়ে যায় তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘আফগান ক্রিকেট বোর্ডের অনুরোধ পিসিবি গ্রহণ করেছে। এখানে বিভিন্ন ইস্যু জড়িয়ে- খেলোয়াড়দের মানসিক অবস্থা, কাবুলে ফ্লাইট বন্ধসহ আরও অনেক কিছু।’

সেই আরও অনেক কিছুর মাঝে রয়েছে সম্প্রচার জটিলতাও। যে কারণে আর্থিকভাবে ক্ষতির বিষয়টিও তাদের ভাবিয়েছে। তাই আগামী বছরে সিরিজটি নতুন করে করার কথা বলা হয়েছে বিবৃতিতে।

প্রসঙ্গত, সিরিজটি ছিল আফগানিস্তান-পাকিস্তানের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। পাশাপাশি সেটি ওয়ানডে সুপার লিগেরও অংশ।  

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম