আজ রাতে ঢাকায় ফিরছেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৬:০৫আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৬:১০

মঙ্গলবার ঢাকায় পৌঁছেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে গেছে নিউজিল্যান্ড দল। একই দিন সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ দলের বাকি ক্রিকেটাররাও বলয়ে ঢুকে গেছেন। এখন কেবল বিশ্বসেরা অলরাউন্ডারের অপেক্ষা। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই সরাসরি টিম হোটেলের জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন সাকিব।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে সাকিবের ছুটি মিলেছিল ২৪ আগস্ট পর্যন্ত। সেই সুযোগটি কাজে লাগিয়েছেন তিনি। ঢাকায় বসে না থেকে স্ত্রী-সন্তানদের পাশে কিছু দিন সময় কাটানোকেই শ্রেয় মনে করছেন। গত ১১ আগস্ট রাতে যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন। প্রায় দুই সপ্তাহ থেকে আজ রাতে দেশে ফিরছেন তিনি। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনদিনের হোটেল কোয়ারেন্টিনে থাকার পর সাকিব অনুশীলন করার সুযোগ পাবেন। মূলত আগামী শুক্রবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সবাই অনুশীলনে অংশ নেওয়ার সুযোগ পাবে।

সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজটি ভালোই কেটেছে সাকিবের। সিরিজ সেরার পুরস্কার জিতেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ খেলেই তিনি চলে যাবেন আরব আমিরাতে। সেখানে অনুষ্ঠেয় আইপিএলে খেলে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম