মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৮:৪৪আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৮:৪৬

আগামী ১ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তাই মাঠ পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার দুপুরে মিরপুরে হাজির হয়েছিল নিউজিল্যান্ডের তিন সদস্যের প্রতিনিধি দল। তারা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সকল ব্যবস্থা ও সুযোগ-সুবিধা ঘুরে দেখেছেন।

বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে স্টেডিয়ামে আসেন তারা। এর পর স্টেডিয়ামের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণের পাশাপাশি কোভিড প্রটোকল, নিরাপত্তাব্যবস্থা, অনুশীলন সুবিধা সম্পর্কেও তারা ধারণা নিয়েছেন। এসময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির মেডিকেল বিভাগ ও নিরাপত্তা বিভাগের ২ সদস্য।

নিউজিল্যান্ড দল ২৪ আগস্ট বাংলাদেশে পা রাখলেও প্রতিনিধি দলের তিন সদস্য ঢাকায় পা রাখেন ১৭ আগস্ট। তিনদিনের কোয়ারেন্টিন শেষে প্রতিনিধি দলের পর্যবেক্ষণে আসার কথা ছিল। কিন্তু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জৈব সুরক্ষা বলয় ছিল না বলেই এতদিন পর তারা পর্যবেক্ষণে এসেছেন।

কিউই পর্যবেক্ষক দলে আছেন- টিম ম্যাজেনার মাইক স্যান্ডল, কোভিড কর্মকর্তা অ্যান্ড্রু লাভ ও সিকিউরিটি ম্যানেজার টেরি মিনিশ।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম