সাবেক ইংল্যান্ড অধিনায়ক ‘লর্ড টেড’ আর নেই

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০২১, ১৯:৪৩আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৯:৪৬

সাবেক ইংল্যান্ড অধিনায়ক ‘লর্ড টেড’ আর নেই। প্রতিপক্ষ বোলারদের গুঁড়িয়ে দেওয়ার কারণেই এডওয়ার্ড রালফ ডেক্সটার এমন খেতাব (লর্ড টেড) পেয়েছিলেন। বৃহস্পতিবার ডেক্সটারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।

৮৬ বছর বয়সে উলভারহ্যাম্পটনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার পরিবার পাশেই ছিল।

ইংল্যান্ডের হয়ে ১৯৫৮ সালে অভিষেক হয় ডেক্সটারের। ৬২ টেস্ট খেলা এই ক্রিকেটার দলকে নেতৃত্ব দিয়েছেন ৩০ ম্যাচে। টেস্টে ৪৭.৮৯ গড়ে ৪ হাজার ৫০২ রান করেছেন তিনি। ২৭টি হাফসেঞ্চুরির সঙ্গে আছে ৯টি সেঞ্চুরি। সব মিলিয়ে ৩২৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০.৭৫ গড়ে ২১ হাজার ১০৫ রান করেছেন। সেখানে ৫১টি সেঞ্চুরির পাশাপাশি হাফসেঞ্চুরি আছে ১০৮টি। ২০২১ সালে আইসিসি তাদের হল অব ফেমে যুক্ত করে ডেক্সটারের নাম।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম