কিছু মানুষ ও মিডিয়ার চিন্তা-ভাবনার পরিবর্তন জরুরি: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২১, ১৪:৪৮আপডেট : ৩০ আগস্ট ২০২১, ১৪:৪৮

প্রায় নতুন একটি দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। যাদের কেউই আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই। এমন দলের সঙ্গে খেলে বিশ্বকাপ প্রস্তুতি ‘পারফেক্ট’ হবে না বলে মনে করেন অনেকে। কিন্তু এমন ধারণার সঙ্গে মোটেও একমত নন সাকিব আল হাসান। তার মতে যারা নিউজিল্যান্ডকে অবজ্ঞা করছে, তাদের মানসিকতার পরিবর্তন হওয়া উচিত!

দারাজের সাত বছর পূর্তি উপলক্ষে একটি লাইভ সেশনে যোগ দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানেই সাকিব বলেছেন, ‘আমার মনে হয় একমাত্র বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের মিডিয়া এই ধরনের চিন্তাগুলো করে থাকে। যে ‘বি’ দল, ‘সি’ কিংবা অন্য দল... বলা হচ্ছে। আসছে আসলে নিউজিল্যান্ড জাতীয় দল। আমাদের সেভাবেই তাদের শ্রদ্ধা করা উচিত। এর বাইরে আসলে আমি আর কিছু চিন্তা করছি না। যারা চিন্তা করছে তাদের চিন্তা ভাবনা পরিবর্তন করা জরুরি।’

এছাড়া নিউজিল্যান্ডের এই দলের বিপক্ষে জিততে হলেও বাংলাদেশকে সেরা ক্রিকেটই খেলতে হবে বলে মনে করেন সাকিব, ‘আমি ভবিষ্যৎ বাণী তো করতে পারবো না। জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। যদিও নিউজিল্যান্ড দলটা অতো বেশি অভিজ্ঞ না, তারপরও অনেক ভালো দল। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ভালো পরাফর্ম করেই ওরা জাতীয় দলে সুযোগ পেয়েছে। সবাই যেভাবে বলছে খুব সহজেই জিতে যাবো। আসলে খেলাটা অতটা সহজ নয়।’

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের