মাহমুদউল্লাহও বলছেন বিশ্বকাপ দলটা আগে পেলে ভালো হতো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ১৫:১০আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৫:১১

নিউজিল্যান্ডের বিপক্ষে কাল (বুধবার) থেকে শুরু হচ্ছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ সিরিজ এটাই। অথচ বিশ্বকাপের চূড়ান্ত দলটি এখনও ঘোষণা হয়নি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে গিয়েছিলেন, সিরিজের আগে দলটা পেলে ভালো হতো। একই সুরে গলা মেলালেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও!

মূলত ডেড লাইনের আগে এই সিরিজের মাঝপথে ঘোষণা করার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। কিন্তু বিলম্ব হওয়ায় মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সিরিজের আগে দলটা দিলে ভালো হতো। সেক্ষেত্রে খেলোয়াড়রা নির্ভার থাকতো। তবে এটা আমাদের হাতে নেই। এই মুহূর্তে আমাদের কাজ ক্রিকেট খেলা। সেটাতেই মনোযোগ দিতে চাই।’ তবে মাহমুদউল্লাহ জানালেন যে, দলও নাকি ঠিক হয়ে গেছে, ‘বিশ্বকাপের দল নিয়ে আমার আর কোচের মধ্যে আলোচনা হয়েছে। আমরা দু’জনই একমত হয়েছি। স্কোয়াডটা তৈরিই আছে। খুব তাড়াতাড়ি আপনারও জানতে পারবেন।’

আগামী অক্টোবরে ওমানে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। সেখানে প্রথম পর্বের বাধা পেরোতে পারলেই সংযুক্ত আরব আমিরাতে ‘আসল’ লড়াইয়ের সুযোগ মিলবে লাল-সবুজ জার্সিধারীদের।

আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী দল ঘোষণার সময় এখনও হাতে আছে। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সবার আগেই তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। আগামী ১০ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ তারিখ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইচ্ছা ৩-৪ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপ দল চূড়ান্ত করা। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম